বৃহস্পতিবার ১৯ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের প্রধান সড়কে মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের জন্য মেইন রাস্তা থেকে আবু সাঈদ ও জুলহাস দেওয়ানের নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী এ পথ দিয়ে বিদ্যালয়ে চলাচল করে। স্থানীয় লোকজনের সহায়তায় এ মাটির রাস্তার উপর বালু ও ইটের সলিং করা হয়। বুধবার দিনের বেলায় জুলহাস দেওয়ানের ছেলে ও তার পরিবারের লোকজন নিয়ে ইট সলিং উপড়ে ফেলে। এ বিদ্যালয়ে ১শ' ২২জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে।

 

বক্তব্য রাখেন- নুসরাত জাহান ইরা, আয়েশা তাবাসসুম মিলা, রাবেয়া বসরী জেরিন, জাকিয়া সুলতানা, খাদিজা পাটোয়ারী, মুস্তাকিম মাহমুদ , আব্দুল্লাহ আল তাজিম'সহ ‌অভিভাবক ও এলাকাবাসী।
 

জুলহাস দেওয়ানের  সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি দুবাই প্রবাসী, আমার জমির উপর দিয়ে বিদ্যালয়ে চলাচল জন্য রাস্তা আছে এবং থাকবে। এ জমিটি আমি ক্রয় করেছি। জমি পরিমাপ করে আমার এবং আমার প্রতিবেশীর সীমানা নির্ধারণ করে দুই জনের মধ্য থেকে রাস্তা করা হবে। জমির সীমানা নির্ধারণ ছাড়াই আমার একক জমির উপর দিয়ে চলাফেরার জন্য মাটির কাঁচা রাস্তা রয়েছে। সেখানে ইট সলিং দিয়ে আমাকে না জানিয়ে একটি মহল জোরপূর্বক রাস্তা করার চেষ্টা করলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়। তারপরও ইট সলিং করায় ইট উপড়ে ফেলা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল বিএনপির ইশতেহার পরীক্ষায় তৃতীয়

news image

প্রথম শ্রেণীতে ভর্তির বয়সসীমা বাড়িয়ে ৬ বছর করল শিক্ষা মন্ত্রণালয়

news image

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ১৩ ও ১৪ নভেম্বর

news image

মতলব উত্তরে ছেংগারচর পৌর পাঠাগারের উদ্বোধন করলেন ডিসি আহমেদ জিয়াউর রহমান

news image

ভোলায় এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

news image

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে এমপি মজিবর রহমান সরোয়ারকে নিমন্ত্রণ

news image

ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষক পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, অধ্যক্ষ আহত

news image

মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি বিসিসি প্রশাসক

news image

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি মজিবুর রহমান সরোয়ার

news image

পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের 'বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি' দিল জামালপুর জেলা পুলিশ

news image

৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা

news image

মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

news image

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম

news image

মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা

news image

দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়

news image

সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু

news image

বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ

news image

মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম

news image

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ

news image

জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

news image

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন

news image

মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন

news image

​ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

news image

জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি

news image

দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য

news image

জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি

news image

বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু