বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১২ জুলাই ২০২৬ ০৭:৩২ পি.এম
নরুন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ
জামালপুরে নরুন্দি ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তার দূর্নীতির বিরুদ্ধে অপসারণ শাস্তির দাবিতে মানববন্ধন
১২ জুলাই রবিবার জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসের সমনে উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মেহেদীজ্জামানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, জালিয়াতি ও অনিয়মের অভিযোগে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। বক্তব্য রাখেন মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন- মেহেদীজ্জামান এই অফিসে যোগদানের পর থেকেই সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। নামজারি, খাজনা, খারিজ ও দাখিলা সংক্রান্ত কাজে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। সেই টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রেখে সেবা প্রত্যাশীদের অযৌক্তিকভাবে ঘোরানো হয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রকৃত মালিককে বাদ দিয়ে অন্যের নামে জমির রেকর্ড ও ভুয়া দাখিলা তৈরির মতো গুরুতর অনিয়মের কথাও তুলে ধরেন তারা।
অংশগ্রহণকারীরা দাবি করেন- দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা মানুষদের নরুন্দি বাজারের নির্ধারিত ‘মাসুদ কম্পিউটার’ থেকে আবেদন করতে বাধ্য করা হয়। অন্য কোনো দোকান থেকে আবেদন করলে তিনি ফাইল আটকে দেন। এছাড়া নারী ও বয়স্কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে আনেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে জানান- ভূমি অফিসে একটি কাজ করতে বারবার আসতে হয়। হয়রানি আর অতিরিক্ত টাকার চাপের কারণে তারা চরম ভোগান্তিতে আছেন। প্রশাসনের কাছে তাদের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ জানিয়েছেন- অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অবিলম্বে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং ভূমি অফিসে সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশালে নিজ বাসা থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে পরকীয়া সন্দেহ
জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯
মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি
দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪
বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার
শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার