মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৫ জুলাই ২০২৬ ১১:১৩ পি.এম
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে এক গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, সন্ত্রাসী ইফাত হাওলাদারের অনবরত খুনের হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। এমনকি প্রাণভয়ে বাদীর স্বামী নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র আত্মগোপন করতে বাধ্য হয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী মোসাঃ ফেরদৌসি আক্তার (৪৩) বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নদমুলা গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইফাত হাওলাদার (৩৭) একজন উগ্র ব্যক্তি। তিনি হরহামেশাই ক্ষমতার দাপট দেখিয়ে চলে। তার সাথে ফেরদৌসি আক্তারের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।
ফেরদৌসি আক্তারের দাবি, ইফাত হাওলাদার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী প্রকৃতির লোক এবং এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জেরে ইফাত হাওলাদার দীর্ঘদিন ধরে বাদীর পরিবারের বড় ধরনের ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী ইতিপূর্বে বাদীর বাড়ির টিউবওয়েলের মাথার অংশ খুলে নিয়ে যান, ওয়াইফাই লাইন বিচ্ছিন্ন করেন এবং পানির মটরের লাইন কেটে দেন। শুধু তাই নয়, বাদীর ফলজ ও বনজ গাছ কেটে ফেলাসহ বিভিন্ন চারা গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন তিনি।
এসব অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ইফাত লাঠিসোটা ও ধারালো দা নিয়ে মারপিট করতে তেড়ে আসেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকি দেন। কিছুদিন পূর্বে বাদীর বসতঘরের পাশে থাকা ফলন্ত পেয়ারা গাছ, ঘরের দরজা-জানালা এবং ঘরের সামনের টাইলস বসানো বৈঠকখানা দা দিয়ে কোপাইয়া ভাঙচুর করে নষ্ট করা হয়।
লিখিত অভিযোগে বাদী আরও জানান, বিবাদীর অনবরত খুন ও জখম করার হুমকির মুখে তাঁর স্বামী আবুল কালাম হাওলাদার নিজের জীবন রক্ষার্থে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার মিমাংসার চেষ্টা করলেও বিবাদী কোনো আইন বা শালিস মানতে অস্বীকৃতি জানান।
সর্বশেষ গত ০৬/০৭/২০২৬ তারিখ রাত আনুমানিক ১১ টায় বিবাদী ক্ষিপ্ত হয়ে বাদীর রোপণ করা অনেকগুলো মূল্যবান সুপারি চারা গাছ কেটে ফেলেন।বর্তমানে ফেরদৌসি আক্তার ও তাঁর সন্তানরা চরম জানমালের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযুক্তের এমন বেপরোয়া ও সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজনের পরামর্শে অবশেষে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
অভিযুক্ত ইফাতের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোন বক্তব্য দেয়া হয়নি। পরবর্তীতে অভিযুক্ত বক্তব্য পেশ করলে তা প্রকাশ করা হবে।
এই বিষয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিবাদীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। ' যদিও বাদীর অভিযোগ পুলিশ নিস্ক্রিয়তা অবলম্বন করছে।
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশালে নিজ বাসা থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে পরকীয়া সন্দেহ
জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯
মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি
দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪
বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার
শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার