মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
চাকরী

বরিশাল সিটি কর্পোরেশনে তৃতীয় লিঙ্গের অভির চাকরি: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৮ জুলাই ২০২৬ ১০:০৫ পি.এম

বরিশাল সিটি কর্পোরেশনে তৃতীয় লিঙ্গের অভির চাকরি: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার ব্যতিক্রমী উদ্যোগ বরিশাল সিটি কর্পোরেশনে তৃতীয় লিঙ্গের অভির চাকরি: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার ব্যতিক্রমী উদ্যোগ

সমাজ থেকে অবহেলা ও বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভিকে বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি দেওয়া হয়েছে।


আজ মঙ্গলবার (২৬ জুলাই, ২০২৬) বিকেল পাঁচটায় নগরভবনে আনুষ্ঠানিকভাবে অভির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

নিয়োগপত্র হস্তান্তরকালে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, "তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এই ছোট একটি উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।"


নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন মাইদুল ইসলাম অভি। তিনি বলেন, "আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারব। এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর নিকট আমি চিরকৃতজ্ঞ।"


এই সম্পর্কিত আরও খবর