শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১২ মে ২০২৬ ০৫:১২ পি.এম
বরগুনায় ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত যুবক-যুবতীদের কারিগরি শিক্ষার আওতায় আনতে “কারিগরি দক্ষতা মেলা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে বরগুনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বরগুনার যৌথ উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় “Action for Transformation (A4T)” প্রকল্পের আওতায় “Local Level Talent Hunt to Improve Access of Vulnerable Youth to TVET” শীর্ষক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ বরগুনার প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, বর্তমান সময়ে দক্ষতা উন্নয়ন ছাড়া টেকসই কর্মসংস্থানের সুযোগ সীমিত। যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বেশি তরুণ-তরুণীকে কারিগরি শিক্ষার আওতায় আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বরগুনার অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পরিচিতি ও স্বাগত বক্তব্য দেন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। পরে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। তিনি জানান, সুবিধাবঞ্চিত যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের (TVET) মাধ্যমে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এসময় অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর মো. রোকনুজ্জামান রোকন বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রচলিত ভর্তি প্রক্রিয়ার বাইরে এসে এ ধরনের দক্ষতা মেলা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
ট্যালেন্ট হান্ট কার্যক্রমে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনা এবং টিটিসিতে ভর্তির সুযোগ-সুবিধা সম্পর্কেও অবহিত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, যুব সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা