সোমবার ০৭ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

মোঃ আবুল হোসেন ,স্টাফ রিপোর্টার ০৬ সেপ্টেম্বার ২০২৬ ১০:১০ পি.এম

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অপরাধ নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

 

সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব প্রণয় রায়ের সঞ্চালনায় সভার শুরুতে বিভিন্ন থানা, ফাঁড়ি ও দপ্তর থেকে আসা পুলিশ অফিসার এবং ফোর্স সদস্যগণ তাঁদের নানাবিধ ব্যক্তিগত ও দাপ্তরিক সমস্যা, চাহিদা এবং প্রয়োজনীয় বিষয়াবলি তুলে ধরেন।

 

পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত সদস্যদের উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। তিনি সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাৎক্ষণিক ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

সভায় সভাপতি তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে নিয়মিত ছুটি প্রদান, মানসম্মত আবাসন ব্যবস্থা, পুলিশ লাইন্স ও থানা এলাকার পরিচ্ছন্নতা, সময়োপযোগী চিকিৎসাসেবা এবং ভালো মানের খাবার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। একই সাথে তিনি বাহিনীতে শৃঙ্খলা রক্ষা, উচ্চ নৈতিকতা বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

 

তিনি আরও বলেন, সততা, দেশপ্রেম, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই পুলিশ বাহিনীর মূল শক্তি—এই বার্তা দিয়ে তিনি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

 

কল্যাণ সভার সমাপনী পর্বে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ মনোনীত পুলিশ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

 

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী (পিপিএম), জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই, পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

news image

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

news image

মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

news image

বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

news image

মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল

news image

মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে

news image

দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

news image

নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

news image

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

news image

জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১

news image

‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব

news image

উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান

news image

দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

news image

চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

news image

শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

news image

মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে  এক তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত

news image

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন

news image

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান

news image

দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

news image

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!

news image

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ 

news image

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন