রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

মতলব দক্ষিণের নাগদা বড় বাড়িতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও ঘাতক বাস; দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। নিহত সাদিয়া আক্তার। মতলব দক্ষিণের নাগদা বড় বাড়িতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও ঘাতক বাস; দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। নিহত সাদিয়া আক্তার।


চাঁদপুরের মতলব দক্ষিণে জৈনপুর পরিবহনের বাসের চাপায় সাদিয়া আক্তার (২৬) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ বাসচালক কাউছারকে আটক করে এবং বাসটি জব্দ করে।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৪০৪৩) বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী সাদিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন—মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকার অটোরিকশাচালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। নিহত সাদিয়া আক্তার তাঁদের সঙ্গে একই অটোরিকশায় ছিলেন।


নিহত সাদিয়ার স্বামী ইসমাইল হোসেন সৌদি আরবপ্রবাসী। তাঁদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মো. ইয়াছিন মিয়া জানান, তাঁর জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাত ৭টার দিকে অসুস্থতাজনিত কারণে মারা যান। শনিবার সকাল ৮টায় তাঁর জানাজা ও দাফন-কাফনের সময় নির্ধারণ করা হয়েছিল। ভোর ৬টার দিকে তাঁরা অটোরিকশাযোগে যাওয়ার সময় নাগদা বড় বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের বাসটি অটোরিকশাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা জৈনপুর পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেন এবং বাসচালক কাউছারকে আটক করে নাগদা বড় বাড়ির মসজিদসংলগ্ন একটি কাছারি ঘরে রাখেন।
খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বাসচালক কাউছারকে হেফাজতে নেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক বাসচালক কাউছারের বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় বলে জানা গেছে।


মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ছবির ক্যাপশন: মতলব দক্ষিণের নাগদা বড় বাড়িতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও ঘাতক বাস; দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। নিহত সাদিয়া আক্তার।

আরও খবর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

news image

মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

news image

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news image

অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর

news image

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল

news image

রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ

news image

মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান

news image

চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

news image

টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

news image

মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

news image

বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

news image

মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল

news image

মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে

news image

দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

news image

নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

news image

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

news image

জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১

news image

‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব

news image

উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান

news image

দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

news image

চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

news image

শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু