দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বার ২০২৬ ১২:৫৮ এ.এম
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য টরকী গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টার অভিযোগ করেছেন মো. ফরিদ মিয়া।
রোববার বিকেলে মধ্য টরকী গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
ফরিদ মিয়া দাবি করেন, একটি মামলায় সাক্ষী হওয়ায় তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। অথচ ওই মামলায় যে দিনের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া জানান, মধ্য টরকী গ্রামের হাজেরা বেগম একই গ্রামের বশির আহমেদের কাছ থেকে জমি কেনার জন্য ২ লাখ ৭০ হাজার টাকা দেন। কিন্তু টাকা দেওয়ার প্রায় ১৪ বছর পার হলেও জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে হাজেরা বেগম আদালতে মামলা করেন। ওই মামলায় বশির আহমেদসহ পাঁচজনকে বিবাদী করা হয়। আর পঞ্চায়েত হিসেবে ফরিদ মিয়াকে সাক্ষী করা হয়েছে বলে জানান তিনি।
ফরিদ মিয়ার অভিযোগ, ওই মামলায় সাক্ষী হওয়ায় বশির আহমেদের স্ত্রী আনোয়ারা বেগমকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করানো হয়েছে।
এ বিষয়ে ফরিদ মিয়া বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে, বশির আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম জমি বিক্রির জন্য টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় জমি রেজিস্ট্রি দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।
তবে ফরিদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আনোয়ারা বেগমের বিস্তারিত বক্তব্য জানা যায়নি।
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব