মঙ্গলবার ০৮ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে এক সচেতনতামূলক মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সুশীল সমাজ, শিক্ষাবিদ, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

কার্যক্রমের শুরুতে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান সংবলিত বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করেন। র‌্যালিটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আলীমুল হক প্রধান। নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং মোঃ শফিকুল ইসলামের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

 

আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজী, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম, উপজেলা মহিলা দলের নেত্রী ফারজানা সরকার এবং জহিরাবাদ ইউনিয়ন যুবদলের স্থানীয় নেতা সাগর ও খবিরসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "মাদক বর্তমানে একটি অত্যন্ত ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। মাদকের হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও শিক্ষার্থীদের রক্ষা করা একা কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়। এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।"

 

তারা আরও জোর দিয়ে বলেন, গ্রামে-গঞ্জে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানানো হয়।

সমাবেশে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন, এই ধরনের সামাজিক উদ্যোগ মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

news image

টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

news image

মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

news image

বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

news image

মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল

news image

মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে

news image

দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

news image

নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

news image

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

news image

জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১

news image

‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব

news image

উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান

news image

দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

news image

চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

news image

শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

news image

মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে  এক তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত

news image

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন

news image

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান

news image

দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

news image

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!

news image

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত