সাবিনা ইয়াসমিন, সিনিয়র স্টাফ রিপোর্টার ২১ জুন ২০২৬ ১১:৩৮ পি.এম
‘‘সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল- ২০২৬ এর তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত!
২০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ শনিবার মাদারীপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তৃতীয় দিনের ইভেন্ট (পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল- ২০২৬ এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন জনাব মেরিন সুলতানা, পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম), এন্টিটেররিজম ইউনিট,ঢাকা।
উক্ত নিয়োগ কার্যক্রম শেষে তৃতীয় দিনের সকল ইভেন্টে (পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) উত্তীর্ণ প্রাথমিক ধাপে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল- ২০২৬ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের সকল ইভেন্ট-এ যারা নিজেদের সর্বোচ্চ যোগ্যতা ও ধৈর্যের পরিচয় দিয়ে উত্তীর্ণ হয়েছেন, আপনাদের সবাইকে মাদারীপুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।
আপনারা আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আজকের এই যোগ্যতা অর্জন করেছেন। আপনাদের এই সাফল্য প্রমাণ করে যে, দেশের সেবা করার জন্য আপনারা কতটা দৃঢ়প্রতিজ্ঞ। সামনে এখনো লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। আমরা আশা করি, আপনারা সমান একাগ্রতা ও সততার সাথে পরবর্তী ধাপগুলোর জন্যও নিজেদের প্রস্তুত করবেন।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। কেউ যদি আপনাকে চাকরি দেওয়ার নাম করে টাকা দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে মাদারীপুর জেলা পুলিশকে অবহিত করুন। আপনার সততা ও মেধাই আপনার একমাত্র যোগ্যতা।”
এসময় উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রাজবাড়ী এবং জনাব মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), শরীয়তপুরসহ মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা