সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর

মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর

মাদারীপুরের রাজৈরে কোরবানির পশুর চামড়ার বর্জ্য পুকুরে ফেলার কারণে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার নয়াকান্দি (সুইসগেট) গ্রামের মৎস্য চাষী নুর ইসলাম শেখের পুকুরে এই পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটে। গতকাল শনিবার (৩০ মে) সকাল থেকে পুকুরটিতে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পেছনে স্থানীয় এক চামড়া ব্যবসায়ীর অসচেতনতাকে দায়ী করছেন এলাকাবাসী।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের নুর ইসলাম শেখ সরকারিভাবে পুকুর লিজ নিয়ে গত দুই বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। পবিত্র ঈদুল আজহার দিন দুপুর থেকে স্থানীয় চামড়া ব্যবসায়ী হারুন ফকির কোরবানির পশুর চামড়া কিনে এই পুকুরের পাশেই একটি অস্থায়ী দোকানঘরে সংরক্ষণ শুরু করেন। অভিযোগ উঠেছে, চামড়া প্রক্রিয়াজাতকরণের সময় ছাঁটাই করা ক্ষতিকর রাসায়নিক ও লবণাক্ত বর্জ্য সরাসরি ওই পুকুরের পানিতে ফেলা হয়। এর ফলে পুকুরের পানি দ্রুত দূষিত ও বিষাক্ত হয়ে পড়ে। গতকাল শনিবার সকাল থেকে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, শিংসহ বিভিন্ন প্রজাতির শত শত মাছ মরে পানির ওপরে ভেসে ওঠে।

 

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নুর ইসলাম শেখ বুকফাটা আর্তনাদ করে বলেন, "ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে আমি এই পুকুরে মাছ চাষ করেছিলাম। স্বপ্ন ছিল এবার মাছ বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধ করব এবং পরিবারের মুখে হাসি ফোটাব। কিন্তু চামড়ার বর্জ্য ফেলে আমার সব শেষ করে দেওয়া হলো। এখন আমি এই বিশাল ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব? আমি প্রশাসনের কাছে এই অন্যায়ের সঠিক বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছি।"

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত চামড়া ব্যবসায়ী হারুন ফকির বলেন, "অসাবধানতাবশত আমার কারণে মাছ চাষী ভাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি ওনার সাথে কথা বলেছি। ওনার দাবি ও চাওয়া অনুযায়ী আলোচনা করে ক্ষতিপূরণ দিয়ে এই ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।"

 

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, "অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এভাবে বর্জ্য ফেলে মাছ মেরে ফেলা একটি দণ্ডনীয় ফৌজদারী অপরাধ। পরিবেশ ও সম্পদের ক্ষতিসাধনকারী কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম

news image

জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১

news image

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের

news image

স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

news image

দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর

news image

মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 

news image

বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়

news image

নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ

news image

ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ

news image

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১

news image

জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news image

বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ

news image

দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর

news image

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত

news image

বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

news image

বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা

news image

বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন

news image

বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক

news image

পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

news image

সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

news image

বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

news image

জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

news image

পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'

news image

বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন

news image

মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

news image

মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ

news image

মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।

news image

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

news image

নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!

news image

ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল