মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২২ জুলাই ২০২৬ ০৭:৪৭ পি.এম
দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর
ঢাকা-জামালপুর মহাসড়কের দিগপাইত উপশহরের বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় শাহীন মুন্সী (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
২১ জুলাই (মঙ্গলবার) রাত আনুমানিক ১০টার দিকে দিগপাইত বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মুন্সী দিগপাইত মুন্সিবাড়ির কোরবান মুন্সির দ্বিতীয় ছেলে। পেশায় তিনি একজন ফাইটার (ভটভটি) চালক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নিজ বাসা থেকে বের হয়ে কাঁচাবাজারের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন শাহীন মুন্সী। এ সময় ঢাকা-জামালপুর মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাক তাকে সজোরে চাপা দেয়। বালুবাহী ট্রাকগুলো প্রতিনিয়ত বেপরোয়া গতিতে চলাচল করার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলেন। তবে পথেই তার মৃত্যু হয়। পরে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো দিগপাইত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করে। ট্রাকটির রেজি নম্বর— ঢাকা মেট্রো-ট ১২-০২১০। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটায় দ্রুত গতিরোধক (স্পিডব্রেকার) ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১
জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ
দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর
মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!
ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল
১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে সর্বোচ্চ সতর্কতা: নাশকতা এড়াতে নামল বিজিবি, যৌথ টহল
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)
জামালপুরে জলাবদ্ধতা নিরসনে মেয়র প্রার্থী সোহেল রানা'র উদ্যােগে পরিস্কার অভিযান শুরু।
কোটি টাকার চাকরি ফেলে বাংলার মাটিতেই সুখ: টেকনাফ থেকে তেঁতুলিয়ার আলোর দিশারী ডক্টর সায়েম আমীর ফয়সল
বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী
দেওয়ানগঞ্জ নিখোঁজ শিশুর সন্ধান ; তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন