মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ

বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ

জামালপুরের মাদারগঞ্জে বাসের ধাক্কায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও তার স্ত্রী মনি রহমান গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বুধবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করে  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদারগঞ্জ থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের বহনকারী সিএনজিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে মাদারগঞ্জের দিকে চলে যায়।

 

দুর্ঘটনায় মোখলেছুর রহমানের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রী মনি রহমানও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান বলেন, "এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।"

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়  বলেন, "গতকাল রাতে জামালপুর যাওয়ার পথে যুবদল নেতা মোখলেছুর রহমান ও তার স্ত্রীকে বহনকারী সিএনজির সঙ্গে একটি বাসের দুর্ঘটনা ঘটে। এতে মোখলেছুর রহমান গুরুতর আহত হয়ে জামালপুরে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে সকালে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বড় বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে।"


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন

news image

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী

news image

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী

news image

বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি

news image

বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া

news image

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত

news image

ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

news image

মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

news image

মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

news image

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news image

অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর

news image

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল

news image

রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ