শক্রবার ২৮ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী

বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী

জামালপুরের মাদারগঞ্জে রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​আজ রবিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ফকির কোয়ালীকান্দি বাজারের জহরুল ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে বাবু কোয়ালীকান্দি উত্তরপাড়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে ঘরের বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে বাবু নিজেই তা মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

​নিহতের চাচা ও চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভাতিজা বাবু রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে ঘরের লাইনের সমস্যা সমাধান করতে গিয়েছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল নেওয়ার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে।"

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আবু রায়হান জানান, "বাবু ফকির নামের ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করি।"
 

​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশের টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে মাত্র ২৭ বছর বয়সী একমাত্র উপার্জনক্ষম বাবু ফকিরের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক স্ত্রী, ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান এবং মাত্র ২২ দিন বয়সী এক ফুটফুটে নবজাতক পুত্রসন্তান রেখে গেছেন। কোলজুড়ে নতুন সন্তান আসার আনন্দের মাঝেই এই বুকফাটা কান্নায় স্তব্ধ হয়ে পড়েছেন কোয়ালীকান্দি গ্রামের সাধারণ মানুষ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান

news image

দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

news image

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!

news image

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ 

news image

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

news image

নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি