মোঃ নাঈম হোসেন ; স্টাফ রিপোর্টার ২০ আগষ্ট ২০২৬ ০৮:২৫ পি.এম
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকালে ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের কাছে সরাসরি তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শুনেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। স্থানীয়রা সড়ক সংস্কার ও মেরামত, খাল খনন, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার বিকেলে ৪ টায় সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, নলছিটি আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ তাদের এলাকার সমস্যাগুলো সরাসরি তুলে ধরেন। ড. এস এম জিয়াউদ্দিন হায়দার মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
স্থানীয়রা বলেন, “এ ধরনের কর্মসূচি বাংলাদেশে এই প্রথম। সাধারণ মানুষের কাছে এসে তাদের সমস্যার কথা সরাসরি শোনার উদ্যোগ আগে দেখিনি। তিনি নিজে এসে আমাদের এলাকার সমস্যার কথা শুনেছেন, এটা আমাদের জন্য খুবই ভালো লাগার বিষয়।”
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝালকাঠি সিভিল সার্জন ডা মোহাম্মদ হুমায়ুন কবির, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ঝালকাঠি এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টুসহ আরো অনেকে।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের উত্থাপিত বিভিন্ন সমস্যা নোট করেন। সড়ক সংস্কার ও মেরামত, খাল খনন, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত বিষয় দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
এদিকে একই কর্মসূচি কুশঙ্গল ইউনিয়নেও অনুষ্ঠিত হয়। সেখানেও স্থানীয়দের কাছে সরাসরি এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত
৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ
ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি
উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ
৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী
বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান
পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম
বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ
সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন
ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি
বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি