বুধবার ০৪ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

সালমা জাহান, স্টাফ রিপোর্টার ২০ আগষ্ট ২০২৬ ০৯:০১ পি.এম

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন! ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

 

১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার বিকাল ৫:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা সফর করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। 

 

ডিআইজি মহোদয় সিরাজগঞ্জে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়। এ সময় ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সহধর্মিণী ও সম্মানিত উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, মিসেস শামীম আরা হককেও পুনাক, সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

 

এরপর ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ‘মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা’-এ প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিঁনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

 

পরবর্তীতে ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত

news image

৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ

news image

ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি

news image

উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ

news image

৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী

news image

বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

news image

বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন

news image

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

news image

বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

news image

পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম

news image

বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ

news image

সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন

news image

ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

news image

মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

news image

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫

news image

'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন

news image

পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি

news image

বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার

news image

বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি