শক্রবার ২৮ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

মাদকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

— জেলা বিএনপি নেতা আলমগীর সরকার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ববোধ ও সচেতনতা প্রয়োজন।

 

তিনি বলেন, মাদক নির্মূল ও একটি সুস্থ সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক বহনকারী, ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দিলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে।

 

আলমগীর সরকার আরও বলেন, দেশে সংঘটিত বিভিন্ন সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনার পেছনে কোনো না কোনোভাবে মাদকের সম্পৃক্ততা রয়েছে। কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম বড় কারণও মাদক। যারা মাদককে উদ্দীপক হিসেবে ব্যবহার করছে, তারা নিজেদের পাশাপাশি সমাজকেও বিকৃত মনস্তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সবার সমন্বিত সামাজিক প্রচেষ্টা প্রয়োজন।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলিমুল ইসলাম, সাদুল্লাপুর ইউনিয়ন বিট অফিসার ও মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই সাদেকুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল সরকার, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ হাসেম প্রধান,

 

মহিলা নেত্রী বিউটি বেগম, কালীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, সাইফুল ইসলাম মাস্টার এবং সাদুল্লাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাস্টার।

 

এ সময় উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, ষাটনল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. নবীর হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মুন্সী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য হাসিব মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবদল নেতা মামুন সরকারসহ রাজনৈতিক ও সামাজিক সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান

news image

দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

news image

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!

news image

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ 

news image

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

news image

নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি