মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় পৈতৃক ওয়ারিশি সম্পত্তি জবরদখল, বিরোধীয় জমিতে রাস্তা ও স্থাপনা নির্মাণ এবং চলমান সালিশি কার্যক্রম উপেক্ষার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. শেরজন হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার।
 

রোববার পাথরঘাটা মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান হাওলাদার এসব অভিযোগ করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিরোধীয় সম্পত্তি রক্ষা ও বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
 

লিখিত বক্তব্যে তিনি বলেন, পাথরঘাটা উপজেলার ৮ নম্বর কালিপুর মৌজার এসএ ৩৮৩/৫৭৫ নম্বর খতিয়ানের দাগভুক্ত সম্পত্তি তার বাবা মৃত বছের উদ্দিনের নামে রেকর্ডভুক্ত। বাবার মৃত্যুর পর তিনি ও তার দুই বোন উত্তরাধিকারসূত্রে ওই সম্পত্তির মালিক হন। তবে একই এলাকার আনোয়ার সিকদার, দেলোয়ার হোসেন, আল-আমিন, নুর নবী জিয়াসহ কয়েকজন ওই সম্পত্তি জবরদখল করে রাস্তা, পাকা স্থাপনা ও স-মিল স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
 

হাসান হাওলাদারের অভিযোগ, সম্পত্তির দখল ছেড়ে দিয়ে ন্যায্য অংশ বুঝিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও প্রতিপক্ষরা তা মানেননি। বরং তাকে ভয়ভীতি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০২২ সালে পাথরঘাটার সহকারী জজ আদালতে দেওয়ানি ২১৬/২০২২ নম্বর মামলা করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। এরপরও বিরোধীয় জমিতে নির্মাণকাজ চালানোর চেষ্টা করা হলে চলতি বছরের ২৫ মে পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অভিযোগের পর স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ জুন উভয় পক্ষের সালিশ মনোনয়ন ও অচলনামা সম্পাদনের পর জমি পরিমাপ করা হলে তিনি তার ন্যায্য অংশ পাওয়ার বিষয়টি জানতে পারেন। কিন্তু প্রতিপক্ষরা সালিশি কার্যক্রমে সহযোগিতা করেননি বলে অভিযোগ তার।
 

পরবর্তীতে থানার এসআই মো. মোস্তফার দায়িত্বে উভয় পক্ষ পুনরায় অচলনামা দিলেও প্রতিপক্ষরা সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে বিষয়টি জটিল করে তুলছেন বলে দাবি করেন হাসান।
তার অভিযোগ, গত ২৩ আগস্ট সকাল ১১টার দিকে সালিশি কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষরা অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে বিরোধীয় জমিতে প্রবেশ করে পাকা রাস্তা নির্মাণ শুরু করেন। বিষয়টি সালিশদের জানানো হলে সালিশ সদস্য আবদুল আউয়াল নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে আবদুল আউয়াল, কামরুল গাজীসহ অন্যান্য সালিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও প্রতিপক্ষরা তা উপেক্ষা করে বলে অভিযোগ করা হয়।

 

এ ছাড়া সালিশ সদস্য আবদুল আউয়ালের বিরুদ্ধে প্রতিপক্ষরা বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সালিশি কার্যক্রম বানচালের চেষ্টা করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
হাসান হাওলাদার বলেন, বিরোধীয় সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান এবং স্থানীয়ভাবে সালিশি কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ অবস্থায় জমিতে নির্মাণকাজ চালানো হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

 

তিনি বিরোধীয় জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধ, পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

news image

নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

news image

পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!

news image

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!

news image

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ