মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১১ আগষ্ট ২০২৬ ১০:০৫ পি.এম
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যহার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের চক্রান্ত বন্ধ করা, ভোলার গ্যাসসহ দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করে বিদ্যুৎ সংকট নিরসন করার দাবিতে আজ ১১ই আগস্ট ২০২৬ সকাল ১০.৩০ টায় বরিশাল অশ্বিনী কুমার হলচত্বর থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, বরিশাল জেলা শাখার মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনিষা চক্রবর্ত্তী। সমাবেশ পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ প্রমুখ ।
এই সময় নেতৃবৃন্দ বলেন, দেশে চলমান লোডশেডিং এর কারণে জনজীবন হুমকির মুখে। বরিশালসহ সারাদেশে প্রতিদিন ১০-১২ ঘন্টা বিদ্যুৎ না থাকায় এই গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, প্রাত্যহিক জীবন বিপর্যস্ত হচ্ছে।
বক্তারা বলেন, আমদানিনির্ভর জ্বালানিনীতি ও বিদ্যুৎ নীতির কারণে বারবার দেশ সংকটে নিমজ্জিত হচ্ছে। তালিকাভুক্ত ১৪৩টির মধ্যে অন্তত ৬২টি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির সংকটে রয়েছে। এর মধ্যে ২৬টি গ্যাসভিত্তিক, ৩৩টি তরল জ্বালানিভিত্তিক ও দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এই জ্বালানির অধিকাংশ আমদানিনির্ভর। এক্সিলারেট এনার্জি পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে গত ২২ জুলাই দুর্ঘটনার পর পাইপলাইনে গ্যাস সরবরাহ ১৭ শতাংশের বেশি কমে গেছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
অথচ দেশীয় সমুদ্র সীমান্তে যে অফুরন্ত গ্যাস আছে তা অনুসন্ধান ও উত্তোলন করা হচ্ছেনা। ভোলার পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন না করে এই জনপদকেও বঞ্চিত করা হচ্ছে, দেশের সম্পদও অব্যবহৃত থেকে যাচ্ছে। ভোলার গ্যাস বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের শিল্পায়নে ও বিদ্যুৎ খাতে সরবরাহ করতে হবে। একই সাথে স্বনির্ভর বিদ্যুৎখাত গড়ে তুলতে আমাদের দেশের সরকারকে সৌরবিদ্যুতের মত নবায়ন যোগ্য জ্বালানিখাত উন্নয়নের উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, বিগত সরকার ভারতের প্রতি নতজানু হয়ে রামপালের মত পরিবেশবিধ্বংসী বিদ্যুৎকেন্দ্র তৈরি করে গিয়েছিল যা এখন কোন বিদ্যুৎ তৈরি করছেনা। আর বর্তমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাসত্বের বাণিজ্য চুক্তি করে বাজার দরের চেয়ে ৫০% বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এল এন জি আমদানির পথে হাঁটছে, আর দেশের মানুষের উপর গ্যাস-বিদ্যুতের বাড়তি মূল্য চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে ও বেসরকারি কোম্পানিকে যুক্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। জ্বালানি আমদানির ক্ষেত্রেও বেসরকারি প্রতিষ্ঠানকে সুযোগ করে দেয়ার জন্য নীতি প্রনয়নের পাঁয়তারা চলছে। আই এম এফ এর ঋণ পাওয়ার জন্য সরকারি খাত থেকে ভর্তুকি প্রত্যাহারের এসব উদ্যোগ দেশের মানুষের সংকট বাড়াচ্ছে।
বক্তারা অবিলম্বে লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যহার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের চক্রান্ত বন্ধ করা, ভোলার গ্যাসসহ দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করে বিদ্যুৎ সংকট নিরসন করার দাবি জানান।
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন
ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ
গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু
পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা
জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন
বরিশাল অক্সফোর্ড মিশন হাই স্কুলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত
প্রেমের জেরে সংসারে অশান্তি, গভীর রাতে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
ইসলামপুরে তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল:ইসলামপুর সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের তোপ!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী আলিম মাদরাসা জমি উদ্ধারে মানববন্ধন
পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান