শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৩ আগষ্ট ২০২৬ ১০:১৩ পি.এম
পাতরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক একটি কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই সভায় স্থানীয় জনগণ, শিক্ষক, জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়নকর্মী, নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারী প্রতিনিধি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।
উপকূলীয় উপজেলা আমতলীর জনগণ জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, জীবিকার অনিশ্চয়তা, সামাজিক বৈষম্য এবং প্রয়োজনীয় সরকারি সেবা প্রাপ্তির সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততার বিস্তার এবং জলবায়ু পরিবর্তনজনিত জীবিকার ঝুঁকি এই উপজেলার মানুষের জীবন ও অর্থনীতিকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। বিশেষ করে নারী, যুব, প্রতিবন্ধী ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এসব সমস্যায় তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ এবং বিদ্যমান সম্পদ ও সেবা ব্যবহারের ক্ষেত্রেও তাদের অংশগ্রহণ ও সুযোগ সীমিত।
সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় অংশীজনদের বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও সমন্বিত ও অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে কমিউনিটির অগ্রাধিকারগুলো সব সময় যথাযথভাবে চিহ্নিত হয় না। ফলে জলবায়ু, সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নসংক্রান্ত সমস্যাগুলো পরস্পর সম্পর্কিত হলেও অনেক ক্ষেত্রে সেগুলোর সমন্বিত ও টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব হয় না।
এই বাস্তবতায় আয়োজিত পরামর্শ সভাটি যুব ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অংশীজনদের জন্য একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম তৈরি করে। সভায় অংশগ্রহণকারীরা আমতলীর স্থানীয় সমস্যা ও অগ্রাধিকার চিহ্নিত করেন, সমস্যাগুলোর কারণ ও প্রভাব বিশ্লেষণ করেন, বিদ্যমান সম্পদ ও সক্ষমতা নিরূপণ করেন এবং নেক্সাস পদ্ধতি অনুসরণ করে সমন্বিত সমাধানের সম্ভাব্য উপায় নির্ধারণ করেন।
পরামর্শ সভায় অংশগ্রহণকারীদের আলোচনা ও মতামতের ভিত্তিতে আমতলীর জন্য একটি কমিউনিটি নেক্সাস অ্যাকশন প্ল্যান প্রস্তুত করা হয়েছে। এতে অগ্রাধিকারপ্রাপ্ত সমস্যা, প্রস্তাবিত সমাধান, দায়িত্বপ্রাপ্ত অংশীজন, বিদ্যমান সম্পদ, সমন্বয় পদ্ধতি, অ্যাডভোকেসি কৌশল এবং পরবর্তী করণীয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার হবে এবং স্থানীয় জনগণের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত, টেকসই ও দুর্যোগ-সহনশীল কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরিকল্পনা প্রণয়ন শেষে সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইমাম হোসেন, ইউপি সদস্য মো. আইয়ুব আলী, সমাজসেবক মো. লিটন হোসেন, গণমাধ্যমকর্মী মো. রিপন, এনএসএস-এর প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান এবং একশনএইড-এর ইন্সপিরেটর সুমন আচার্য্য।
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান
দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য
শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান
দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর
সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত