বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৭ জুলাই ২০২৬ ০৮:৫৫ পি.এম
বকশীগঞ্জে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু, নিঃস্ব কৃষক
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামে মশার কয়েল থেকে লাগা ভয়াবহ আগুনে একটি গোয়ালঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা গেছে। গরু দুটিই ছিল প্রান্তিক কৃষক মতি মিয়ার পরিবারের একমাত্র সম্বল ও উপার্জনের পথ। ৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতে মশা তাড়াতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন কৃষক মতি মিয়া। কয়েলের আগুনের স্ফুলিঙ্গ থেকে দ্রুত গোয়ালঘরের চালে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, গোয়ালঘরে আটকা পড়া গরু দুটিকে বের করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডেই জীবন্ত দগ্ধ হয়ে গরু দুটির মৃত্যু হয়।
ভুক্তভোগী কৃষক মতি মিয়া জানান, কৃষি কাজ করে ও এই গরু দুটি লালন-পালন করে তার সংসার চলত। এগুলোই ছিল তার পরিবারের শেষ সম্বল। সব হারিয়ে তিনি এখন দিশেহারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুহেল রানা পলাশ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মতি মিয়া একজন হতদরিদ্র মানুষ। গরু দুটি হারিয়ে তিনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং নিঃস্ব হয়ে গেছেন।সর্বস্ব হারিয়ে নিঃস্ব কৃষক মতি মিয়া এখন সরকারি সহায়তা ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতার প্রত্যাশা করছেন।
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!
ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল
১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে সর্বোচ্চ সতর্কতা: নাশকতা এড়াতে নামল বিজিবি, যৌথ টহল
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)
জামালপুরে জলাবদ্ধতা নিরসনে মেয়র প্রার্থী সোহেল রানা'র উদ্যােগে পরিস্কার অভিযান শুরু।
কোটি টাকার চাকরি ফেলে বাংলার মাটিতেই সুখ: টেকনাফ থেকে তেঁতুলিয়ার আলোর দিশারী ডক্টর সায়েম আমীর ফয়সল
বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী
দেওয়ানগঞ্জ নিখোঁজ শিশুর সন্ধান ; তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!
পাথরঘাটায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান!
বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা
বকশীগঞ্জে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু, নিঃস্ব কৃষক