মঙ্গলবার ১০ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৭ জুলাই ২০২৬ ০৮:১৫ পি.এম

জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১ জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় বেপরোয়া গতির এক ট্রাকের চাপায় সাবেক এক বাস-মিনিবাস শ্রমিক নেতাসহ দুজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার দিকে জামালপুর-ঢাকা মহাসড়কের দিগপাইত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন—জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (দিগপাইত শাখা) সাবেক সভাপতি নন্নী ড্রাইভার (৬০)। তার বাড়ি দিগপাইত এলাকাতেই। অন্য নিহত ব্যক্তি হলেন মাটিয়াজানি এলাকার বাসিন্দা হাফেজ মিয়া (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে দিগপাইত এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কের পাশে পথচারী ও শ্রমিক নেতাসহ কয়েকজন দাঁড়িয়েছিলেন। এ সময় একটি বেপরোয়া ও দ্রুতগামী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রবীণ শ্রমিক নেতা নন্নী ড্রাইভার নিহত হন। এতে আরও দুজন মারাত্মকভাবে আহত ও রক্তাক্ত হন।

 

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আশঙ্কাজনক অবস্থায় দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাফেজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

বর্তমানে দুর্ঘটনায় গুরুতর আহত অপর এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।

 

এদিকে, সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দিগপাইত ও আশেপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও দুর্ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। সংক্ষুব্ধ স্থানীয়রা কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জামালপুর থানা পুলিশ জানায়, ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি

news image

বরিশালে মহানগর ছাত্রদলের ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

news image

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২

news image

মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান

news image

পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার

news image

বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত

news image

৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ

news image

ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি

news image

উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ

news image

৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী

news image

বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

news image

বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন

news image

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

news image

বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

news image

পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম

news image

বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ

news image

সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন

news image

ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন