রবিবার ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।

মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার। মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের গুনেরবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। 

এ ঘটনায় নগদ প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ঘরের প্রায় সব মালামাল ভস্মীভূত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে মির্জা আজম কলেজসংলগ্ন গুনেরবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক লুৎফর রহমান (লতু খান), তিনি মির্জা আজম কলেজের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের আইপিএসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনো রকমে নিরাপদে বের হতে সক্ষম হলেও ঘরের মূল্যবান মালামাল রক্ষা করার সুযোগ পাননি।

 

আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আগুনে ভস্মীভূত হয়।

 

ক্ষতিগ্রস্ত লুৎফর রহমান (লতু খান) জানান, দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় ও সংসারের প্রায় সবকিছুই আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিবার নিয়ে মানবেতর অবস্থার মধ্যে দিন কাটছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের সহযোগিতা কামনা করেন।

 

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার রইছ উদ্দিন জানান আজ সকাল সাড়ে দশটার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আমরা খবর পেয়ে  ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় এবং কিছু ধান রক্ষা করা হয়।   অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায়  ৩/৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর

news image

মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।

news image

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

news image

নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!

news image

ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল

news image

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে সর্বোচ্চ সতর্কতা: নাশকতা এড়াতে নামল বিজিবি, যৌথ টহল

news image

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন

news image

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)

news image

জামালপুরে জলাবদ্ধতা নিরসনে মেয়র প্রার্থী সোহেল রানা'র উদ্যােগে পরিস্কার অভিযান শুরু। 

news image

কোটি টাকার চাকরি ফেলে বাংলার মাটিতেই সুখ: টেকনাফ থেকে তেঁতুলিয়ার আলোর দিশারী ডক্টর সায়েম আমীর ফয়সল

news image

বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী

news image

দেওয়ানগঞ্জ নিখোঁজ শিশুর সন্ধান ; তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন 

news image

বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

news image

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!

news image

পাথরঘাটায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে কর্মশালা অনুষ্ঠিত

news image

বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান!

news image

বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা

news image

বকশীগঞ্জে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু, নিঃস্ব কৃষক

news image

ই-রিক্সার বিধিমালা তৈরি ও টোকেন বাণিজ্য-হয়রানি বন্ধের দাবিতে বরিশালে সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

news image

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ

news image

বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!

news image

রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি

news image

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

news image

রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান

news image

জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

news image

শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার

news image

বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি

news image

জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই