বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা

জয় দাস, স্টাফ রিপোর্টার ০৮ জুলাই ২০২৬ ০৯:০৯ পি.এম

বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা

তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ—"বিদায়"। কিন্তু শব্দটির আপাদমস্তক যেন এক গভীর বিষাদে ভরা। শব্দটি কানে আসতেই মন এক অজানা বিষণ্ণতায় ভরে ওঠে। দীর্ঘ কর্মজীবনের পথচলায় তৈরি হওয়া সৌহার্দ্য, কর্মস্পৃহা ও মায়ার বন্ধন ছিন্ন করে এগিয়ে যাওয়ার এই ক্ষণটি সব সময়ই অত্যন্ত আবেগঘন ও স্মৃতিমধুর হয়ে থাকে।

 

তেমনি এক আবেগঘন আবহে বাংলাদেশ পুলিশের এক অত্যন্ত দক্ষ, চৌকস, দূরদর্শী ও মানবিক কর্মকর্তা, বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ০৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার বরিশাল ডিআইজি রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এই ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

 

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন আরআরএফ বরিশালের কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম এবং অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ হুমায়ুন কবির।

 

এছাড়াও রেঞ্জ অফিসের পুলিশ সুপার জনাব রুনা লায়লা ও জনাব কাজী মোঃ ছোয়াইব মহোদয়সহ বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপারগণ এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী অতিথিকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

 

সংবর্ধনা সভায় উপস্থিত সহকর্মীদের আবেগঘন বক্তব্যে বিদায়ী ডিআইজি মহোদয়ের বর্ণিল, গৌরবোজ্জ্বল ও অনবদ্য কর্মময় জীবনের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়। বক্তারা বরিশাল রেঞ্জে তাঁর আইনশৃঙ্খলা রক্ষা, মানবিক পুলিশিং ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাদারিত্ব এবং দিকনির্দেশনার কথা গভীরভাবে স্মরণ করেন। প্রিয় অভিভাবক ও সহকর্মীকে বিদায় জানানোর ক্ষণে অনেক কর্মকর্তাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী রেঞ্জ ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান মহোদয়কে সহকর্মীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও আন্তরিক ভালোবাসার উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত সকলের অকুণ্ঠ ও গভীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তাঁর বক্তব্যে বরিশাল রেঞ্জের সকল স্তরের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এক আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি এবং সুদূর ভবিষ্যতের শুভকামনার মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান!

news image

বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা

news image

বকশীগঞ্জে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু, নিঃস্ব কৃষক

news image

ই-রিক্সার বিধিমালা তৈরি ও টোকেন বাণিজ্য-হয়রানি বন্ধের দাবিতে বরিশালে সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

news image

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ

news image

বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!

news image

রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি

news image

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

news image

রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান

news image

জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

news image

শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার

news image

বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি

news image

জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন 

news image

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

news image

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন

news image

লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

news image

ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

news image

বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির

news image

দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।

news image

দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

news image

মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেওয়ানগঞ্জ বিএনপি নেতা আবুল হাশেম মাস্টারের

news image

পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

news image

ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস

news image

ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন