বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১১ জুলাই ২০২৬ ০৭:৪৩ পি.এম
দেওয়ানগঞ্জ নিখোঁজ শিশুর সন্ধান ; তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজ শিশু সাহল রহমান সাদের (১২) সন্ধান এবং তাকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই কর্মসূচি পালিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন এই মানববন্ধনের আয়োজন করেন এবং বক্তব্য রাখেন।
এতে আরও বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক বিপ্লব মন্ডল, বিএনপিনেতা আহসান হাবিব লিপন, সাইফুল ইসলাম ফুলু প্রমুখ।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন, শিশু সাদ নিখোঁজ হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তদন্ত কার্যক্রম জোরদার করার এবং দ্রুত সাদকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও থানা পুলিশের প্রতি অনুরোধ জানান। ৩০ জুন, মঙ্গলবার দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে সাহল রহমান সাদ মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। সে স্থানীয় আব্দুল লতিফ হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
এই ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান , নিখোঁজ শিশু সাহল রহমান সাদের সন্ধানের জন্য সর্বোচ্চ ব্যবস্হা নেয়া হয়েছে। পুলিশের বিভিন্ন বিভাগ শিশুটিকে উদ্ধারে কাজ করছে।
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি
বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি
ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ
ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা
বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার
এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা
১৩ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ
বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর দোকান উপহার দিল 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন'
বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ