মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০৭ জুলাই ২০২৬ ০৮:১৬ পি.এম
ই-রিক্সার বিধিমালা তৈরি ও টোকেন বাণিজ্য-হয়রানি বন্ধের দাবিতে বরিশালে সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন
ই-রিক্সার বিধিমালা তৈরি না করে বিধিবহির্ভূত “টোকেন” নবায়ন ও টোকেন নিয়ে জরিমানা, মামলা-হয়রানি বন্ধের দাবিতে এবং বিধিমালা তৈরি করাসাপেক্ষে প্রকৃত চালকদের অনুমোদন দেয়ার দাবিতে সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ।
আজ ৭ জুলাই ২০২৬ সকাল ১১.৩০ টায় রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কার্যালয়ে ই-রিক্সার বিধিমালা তৈরি না করে বিধিবহির্ভূত “টোকেন” নবায়ন ও টোকেন নিয়ে জরিমানা, মামলা-হয়রানি বন্ধের দাবিতে এবং বিধিমালা তৈরি করাসাপেক্ষে প্রকৃত চালকদের অনুমোদন দেয়ার দাবিতে সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক। উপস্থিত ছিলেন রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী, রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক শহিদ শেখ, মোঃ মনির, রমজান আকন, আইউব আলী, মোঃ সাইদুল ইসলাম, আবদুর রাজ্জাক,মোঃ কবির খান, আবদুল মন্নান, আরিফুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করেন:
২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ষষ্ঠ তফসিল অনুযায়ী ই-রিক্সার ব্যবস্থাপনা নীতিমালা, ডিজাইন, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ও নতুনভাবে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রকৃত চালক-মালিকদের অনুমোদন দিতে হবে। প্রকৃত চালক-মালিকদের নবায়নের টাকা পরিশোধ করা থাকলে সমন্বয় করতে হবে।
২। ই-রিক্সার বিধিমালা তৈরি হবার আগে বিধিবহির্ভূত “টোকেন” নবায়ন ও ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স নিয়ে হয়রানি বন্ধ করতে হবে।
৩। ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ষষ্ঠ তফসিল অনুযায়ী সিটি কর্পোরেশনের উদ্যোগে ই-রিক্সার জন্য রিচার্জ স্টেশন, পরিবেশবান্ধব পদ্ধতিতে ব্যাটারি প্রতিস্থাপন বা বিনষ্ট করার ব্যবস্থা করতে হবে।
৪। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যাটারিচালিত যানবাহনের জন্য পার্কিং স্ট্যান্ড, চালকদের জন্য বিশ্রামাগার স্থাপন করতে হবে।
৫। সংগ্রাম পরিষদের সংশোধনী যুক্ত করে BRTA প্রস্তাবিত “বৈদ্যুতিক থ্রি- হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫” বাস্তবায়ন করে ব্যাটারিচালিত যানবাহনের স্থায়ী লাইসেন্স, রেজিস্ট্রেশন, প্রশিক্ষণ ও রুট পারমিটের ব্যবস্থা করতে হবে।
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!
ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল
১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে সর্বোচ্চ সতর্কতা: নাশকতা এড়াতে নামল বিজিবি, যৌথ টহল
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)
জামালপুরে জলাবদ্ধতা নিরসনে মেয়র প্রার্থী সোহেল রানা'র উদ্যােগে পরিস্কার অভিযান শুরু।
কোটি টাকার চাকরি ফেলে বাংলার মাটিতেই সুখ: টেকনাফ থেকে তেঁতুলিয়ার আলোর দিশারী ডক্টর সায়েম আমীর ফয়সল
বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী
দেওয়ানগঞ্জ নিখোঁজ শিশুর সন্ধান ; তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!
পাথরঘাটায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান!
বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা
বকশীগঞ্জে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু, নিঃস্ব কৃষক