মোসাঃ সালমা আক্তার, স্টাফ রিপোর্টার ০৬ জুলাই ২০২৬ ১১:০০ পি.এম
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ
০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রোজ সোমবার বেলা ৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সাথে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী 'দিনের আলো হিজড়া সংঘ-রাজশাহী'র নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তুলে ধরেন। এছাড়া রাজশাহী মহানগরীর মাদক সমস্যা নির্মূলে এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
পুলিশ কমিশনার মহোদয় তাদের সমস্যা এবং পরামর্শ গুলো মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সবসময় সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) জনাব মো. গাজিউর রহমান, পিপিএম।
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি
ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ
ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা
বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার
এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা
১৩ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ
বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর দোকান উপহার দিল 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন'
বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত