শনিবার ১৫ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৮ জুন ২০২৬ ১০:২৯ পি.এম

পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে আজ ২৮শে জুন সকাল ১০টায় ২০২৬ অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা গ্যাস টার্বাইন থেকে রূপাতলি পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি  রূপাতলি গোলচত্বরে এলে শ্রমিকরা সকাল ১১টায় সড়ক অবরোধ করে  বিক্ষোভ করেন।


মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকায় প্রদক্ষিণ করে। এতে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে সকল বকেয়া মজুরি-ওভারটাইম-নাইট বিল, সার্ভিস বেনিফিট এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ কারখানা হস্তান্তর করে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।
 

বিক্ষোভ মিছিল শেষে রূপাতলি গোলচত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং বরিশাল ৫৪) এর সভাপতি সেলিম সর্দার। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ বরিশাল জেলা  শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য গাজী মোঃ বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক  শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ,

 

সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের( রেজি নং বরিশাল ৪৮) যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিঃ শ্রমিক ইউনিয়নের (রেজি নং বরিশাল ৬১) সভাপতি সোনিয়া আক্তার, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং বরিশাল ৫৪) এর সাধারণ সম্পাদক মোঃ পাভেল হাওলাদার , গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত।
 

বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাবার পর দীর্ঘ ১৮ দিন ধরে শ্রমিক-কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দুই মাসের বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এদিকে সার্ভিস বেনিফিট পরিশোধের নিশ্চয়তা, কারখানা হস্তান্তর হলে চাকুরির নিরাপত্তা নিশ্চিত হয়নি।

 

আগামী ৩০শে জুন জেলা প্রশাসকের সাথে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে তারা সকল সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান। ৩০ তারিখের বৈঠকে পাওনা পরিশোধ ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত না হলে  শ্রমিক নেতারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন, প্রয়োজনে তারা সকল কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করবেন বলে জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

news image

পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!

news image

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!

news image

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ

news image

ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল;  শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।

news image

জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত

news image

বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান'  লঞ্চে ভ্রমণ!

news image

বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত

news image

কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও

news image

মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।-  এম রশিদুজ্জামান মিল্লাত 

news image

ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি 

news image

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন

news image

ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ

news image

গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ

news image

জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু

news image

পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা

news image

জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।

news image

দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন 

news image

দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন