মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ০৬ জুলাই ২০২৬ ১০:০৪ পি.এম
রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি
পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), রংপুরে নবীন নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সেবামূলক মনোভাব গঠনে এক বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ সোমবার পিটিসি রংপুরের মাল্টি-পারপাস হলে চলমান ০৬ মাস মেয়াদী ২৮তম নারী টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) ব্যাচ-২০২৬ এর প্রশিক্ষণার্থীদের নিয়ে “বাংলাদেশের জনগণের প্রত্যাশিত পুলিশ” শীর্ষক এই সেশনটি পরিচালিত হয়।
উক্ত সেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ক্লাস নেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আমিনুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশে পুলিশের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের আস্থা অর্জন করা। সাধারণ মানুষ থানায় এসে যেন আইনি সহায়তা ও নিরাপত্তা পায়, তা নিশ্চিত করতে হবে।" তিনি নবীন নারী পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন করে ‘জনগণের প্রত্যাশিত পুলিশ’ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত বিশেষ সেশনে সভাপতিত্ব করেন পিটিসি রংপুরের পুলিশ সুপার (প্রশিক্ষণ) জনাব মোঃ আবু সায়েম প্রধান। তিনি প্রশিক্ষণার্থীদের মাঠপর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ফিল্ড ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) জনাব রাজিয়া সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড কারিকুলাম) জনাব মারুফা জামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ মোসাব্বেরুল হক, সহকারী পুলিশ সুপার (সিএলআই) জনাব মোঃ আতিউর রহমান এবং সহকারী পুলিশ সুপার (সিডিআই) জনাব মোঃ মিনহাজ খন্দকার। পিটিসি’র আইন বিষয়ক প্রশিক্ষকগণ, অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং ২৮তম নারী টিআরসি ব্যাচে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী এই সেশনে অংশ নেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা জানান, ডিআইজি মহোদয়ের এই দিক-নির্দেশনা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত