বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১০ জুলাই ২০২৬ ০৮:১০ পি.এম
বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
জামালপুর জেলার বকশীগঞ্জ দশানী নদীর তীব্র ভাঙনে গত দুদিনে আইরমারি খানপাড়া গ্রামের ৫টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো এখন চরম আশ্রয়হীনতার আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় নিজেদের শেষ সম্বল রক্ষা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বুধবার (৮ জুলাই) বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি খানপাড়া গ্রামবাসী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, দশানী নদীর ভাঙন বর্তমানে এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে মুহূর্তের মধ্যেই বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। বর্তমানে তীব্র হুমকিতে রয়েছে সাধুরপাড়া-মেরুরচর-দেওয়ানগঞ্জ সড়ক, গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইন, একটি মাদরাসা এবং দুই শতাধিক বসতবাড়ি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে আইরমারি খানপাড়া গ্রামের অস্তিত্ব মুছে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা দাবি করেন- ভাঙন রোধে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে বারবার যোগাযোগ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নিরুপায় হয়ে তারা নিজেদের উদ্যোগে গাছের ডালপালা ফেলে ভাঙন ঠেকানোর সাময়িক চেষ্টা করছেন।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীউর রহমান মোল্লা, আব্দুস সালাম, নয়ন, সাবেক ইউপি সদস্য আজাদ খান ও কবির হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা। তারা অতি দ্রুত নদী শাসনের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এই বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন উল্লেখ করেন- নদী ভাঙনের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা দ্রুত সরেজমিন পরিদর্শন করে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি তুলে ধরেন।
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১