মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৮ জুলাই ২০২৬ ০৭:২৪ পি.এম
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
আমগো ত্রাণ লাগবো না নদী থাইকা বাঁচান ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রুখতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মোহাম্মদপুর ও সভুকুড়া এলাকায় রাক্ষসী ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে।
নদীভাঙনের ভয়াবহতায় ইতিমধ্যেই ওই এলাকার মেইন রোড, মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও অসংখ্য বসতবাড়ী চরম হুমকির মুখে পড়েছে। অব্যাহত এই ভাঙনে নদী পাড়ের বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের রাক্ষসী ছোবলে মোহাম্মদপুর গ্রামের মাজম আলী, নালচন, সামাদ ও রুপচানসহ বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ী ও ভিটেমাটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মাথা গোঁজার শেষ আশ্রয়স্থল হারিয়েছে এই পরিবার গুলো।
এদিকে মেইন রোড, স্থানীয় মসজিদ ও বিদ্যালয়সহ পুরো এলাকাকে ব্রহ্মপুত্রের গ্রাস থেকে রক্ষা এবং স্থায়ী ভাঙন রোধের দাবিতে "মানববন্ধন" কর্মসূচি পালন করেছে গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর ও সভুকুড়া এলাকাবাসী।
নদীভাঙনে ঘরবাড়ি হারানো ভুক্তভোগী তোফাজ্জল ও নুর ইসলাম ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন,চোখের পলকে আমাদের বাপ-দাদার ভিটেমাটি ব্রহ্মপুত্র নদী গিলে খেলো। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় দাঁড়াবো, সেই পথটুকুও নেই। আমরা ত্রাণ চাই না,আমরা এই রাক্ষসী নদীর ভাঙন থেকে বাঁচতে দ্রুত স্থায়ী বাঁধ চাই।
মানববন্ধনে অংশ নেওয়া সাবেক মাধ্যমিক কর্মকর্তা ছরোয়ার আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, মোহাম্মদপুর ও সভুকুড়ার মেইন রোড আর মসজিদ-স্কুল যদি নদীগর্ভে চলে যায়, তবে আমাদের পুরো এলাকা মানচিত্র থেকে মুছে যাবে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অতি দ্রুত যেন এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের ব্যবস্থা করা হয়।
গোয়ালেরচর ইউনিয়নে যুবদলের আহবায়ক সেলিম মাষ্টার ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল হক বলেন, যদি অনতিবিলম্বে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামী কয়েকদিনের মধ্যে আরও শত শত ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ জুবায়ের বলেন, ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি ।
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা