মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মোঃ নাঈম হোসেন, স্টাফ রিপোর্টার ০৬ জুলাই ২০২৬ ০৮:৪১ পি.এম

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত হয়েছে। আজ ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ সোমবার সকালে সমাজ কল্যাণ অধিদপ্তর জেলা সমাজসেবা কার্যালয়, বরিশাল চত্বরে এই বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।

 

এদিন সকালে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের চত্বরে সংগঠনের সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বেশ কিছু মূল্যবান ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং প্রাকৃতিক পরিবেশের উন্নয়নে এই উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

 

উক্ত ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপ-পরিচালক জনাব এ কে এম আখতারুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারি চত্বরে ফলজ ও বনজ গাছ রোপনের মাধ্যমে তারা যে সচেতনতার পরিচয় দিয়েছে, তা অন্যান্য সামাজিক সংগঠনকেও অনুপ্রাণিত করবে।" তিনি যুব সমাজকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এবং রেজিস্ট্রেশন অফিসার। এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আলমগীর হাওলাদার উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন। তাঁর সাথে সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ ও স্থানীয় পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হাওলাদার জানান, "সবুজ পৃথিবী গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রয়েছে এবং সামনে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করা হবে।"

 

 জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। "বৃক্ষরোপণ ২০২৬" এর এই আয়োজনে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনা পরিবেশ সচেতনতার এক নতুন বার্তা বয়ে এনেছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ

news image

বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!

news image

রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি

news image

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

news image

রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান

news image

জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

news image

শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার

news image

বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি

news image

জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন 

news image

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

news image

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন

news image

লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

news image

ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

news image

বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির

news image

দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।

news image

দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

news image

মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেওয়ানগঞ্জ বিএনপি নেতা আবুল হাশেম মাস্টারের

news image

পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

news image

ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস

news image

ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন

news image

ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন

news image

পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!

news image

বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র‍্যালি ও আলোচনা সভা

news image

দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন