সোমবার ২৩ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন

জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন

জামালপুর শহর বিএনপির অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যােগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) রাতে পৌরসভার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূর ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। 

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে, আপনারা এই অনুষ্ঠানে এত রাতে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার রাজনৈতিক জীবনের পথচলা আমি পৌর বিএনপি'র সভাপতি হিসেবে প্রতিযোগিতার মাধ্যমে শুরু করেছিলাম। আল্লাহর অশেষ রহমতে আজকে প্রায় দীর্ঘ ২২ বছর ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। 

 

তিনি আরও বলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছি। পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলাম। আজকে সদর আসনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার এই জীবনের পথ চলায় যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই কম্পপুর এলাকা। আমি এবং আমার দল আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

 

তিনি বলেন, একই সাথে আমি আমার সমর্থ অনুযায়ী মেয়র থাকা অবস্থায় যতটুকু সম্ভব ছিল, সুযোগ ছিল, এই এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আজকে জাতীয় সংসদ সদস্য হয়েছি আমার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পৌরসভায় কাজ করতে হলে পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি লাগবে। সেই ক্ষেত্রে সামনে পৌরসভার নির্বাচন আসছে। এখানে আমাদের দলের মনোনীত প্রার্থী থাকবে মেয়র হিসাবে। আমাদের সমর্থিত কাউন্সিলর প্রার্থী থাকবে।
 

 

ওয়ারেছ আলী মামুন বলেন, আমার অনুরোধ এই এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের সিদ্ধান্তের সাথে একমত থাকবেন। গত ১৭ বছরে ফ্যাসিস্টের সময় নানা জুলুম নির্যাতনের মধ্যে আমি দেখেছি এই এলাকা হতে বিএনপির ভোট তো কমেই নাই, আগের চেয়ে আরো বাড়ছে।

 

এইটার প্রতিদান আমরা দিতে চাই। এর প্রতিদান হিসেবে বড় ধরনের কাজ করতে হলে পৌরসভায় আমাদের মেয়র লাগবে। আমরা বিগত দিনের আন্দোলন সংগ্রাম, জনপ্রিয়তা, জনগণের সাথে সম্পৃক্ততা সকল কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিব। আমি যে কথাটি বলতে চাই, প্রার্থী অনেকেই হতে পারে। বিচ্ছিন্নভাবে প্রার্থী হয়ে বিএনপি'র বদনাম করার সুযোগ নাই।

 

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন যেটুকু হয়েছে বিএনপি'র সময় হয়েছে। বিএনপি'র প্রতিনিধির সময় হয়েছে। এই পৌরসভার উন্নয়ন আগামী দিনে বিএনপিকেই করতে হবে। এই কম্পপুরের উন্নয়ন আগামী দিনে বিএনপিকে করতে হবে। সেটি করতে হলে বিএনপির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আপনারা বেছে নিবেন কাকে দিয়ে আপনাদের কাজ হবে। কারা সুখে-দুঃখে, বিপদে-আপদে, আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থেকেছে। এইটা বিবেচনায় নিয়ে আগামী দিনে আপনারা সিদ্ধান্ত নিবেন। এটাই আমার বিশ্বাস, এটাই আমার অনুরোধ।
 

 

কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌরসভার মেয়র প্রার্থী শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি কুববাত হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. মুকুল, রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, আব্দুল বাসেদ প্রমুখ।

কর্মী সভায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্রাফিল আলমের পোস্ট

news image

মতলব উত্তরের ছেংগারচরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

news image

চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

news image

চাঁদপুরের ছেংগারচরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

news image

সব ভোট পেলেও বিএনপির চেয়ারম্যান হওয়া কঠিন: বাকেরগঞ্জ বিএনপি নেতা গোলাম মস্তফা সিকদার

news image

নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত

news image

দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত

news image

চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার

news image

মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি

news image

মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর

news image

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

news image

মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল

news image

মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

news image

অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

news image

গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

news image

মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী

news image

পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"

news image

আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।

news image

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ

news image

আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন