মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২১ জুলাই ২০২৬ ০৯:২৩ পি.এম
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
বরিশাল জেলা পুলিশের জুন ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক পারফরম্যান্সে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন হিজলা থানার ওসি মোঃ সোলায়মান। একই সভায় সাজা পরোয়ানা (ওয়ারেন্ট) নিষ্পত্তিতে অসামান্য অবদানের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন হিজলা থানার এএসআই মোঃ বাদল মিয়া এবং এএসআই মোঃ আব্দুর রাজ্জাক।
বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত এই অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় হিজলা থানার এই কর্মকর্তাদের হাতে সম্মাননা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি তুলে দেওয়া হয়।
এই অর্জন প্রসঙ্গে হিজলা থানার ওসি মোঃ সোলায়মান বরিশাল জেলার সম্মানিত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়া ব্যক্ত করে ওসি মোঃ সোলায়মান বলেন,
"ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং সুচিন্তিত পরামর্শের ফলেই আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে। এই অর্জন হিজলা থানার প্রতিটি পুলিশ সদস্যের।"
তিনি হিজলা থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, সততা ও আন্তরিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং এই বিশেষ সম্মাননাটি থানার সব সহকর্মীদের প্রতি উৎসর্গ করেন।
হিজলা থানা পুলিশের এই গৌরবময় অর্জনে জেলার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার সাধারণ মানুষ তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের মতে, ওসি মোঃ সোলায়মানের নেতৃত্বে হিজলা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
ভবিষ্যতেও হিজলা থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে হিজলা থানা পুলিশ বদ্ধপরিকর বলে জানান সংশ্লিষ্টরা।
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত
ময়মনসিংহের ব্রম্মপুত্র নদে মিললো মাদারগঞ্জের মিরানের অর্ধ গলিত লাশ' বাড়ীতে স্বজনদের আহাজারি
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ সুজেদার চিকিৎসায় মানবিক সহযোগিতার আকুল আবেদন
ডিআইজি, খুলনা রেঞ্জ-এর বাগেরহাট জেলা পরিদর্শন: বৃক্ষরোপণ, ক্রাইম কনফারেন্স ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান ও গার্ড অব অনার গ্রহণ
গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
জাগোনারীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ
জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু
পাথরঘাটায় নির্মাণাধীন বাড়িতে হামলার অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে আহত; ৫ জনের বিরুদ্ধে মামলা
জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি।