মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ২১ জুলাই ২০২৬ ১১:৫৮ পি.এম
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরগুনা জেলার বেতাগী উপজেলায় উন্নয়ন, জনসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা নিয়মিত পরিদর্শন, চলমান উন্নয়নকাজ তদারকি এবং জনসাধারণের অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় চলমান রাস্তা, কালভার্ট ও খাল সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখা গেছে ইউএনওকে।
সম্প্রতি কাজীর খালের বুড়ামজুমদার এলাকায় স্লুইসের মুখ সরু হয়ে যাওয়ায় জোয়ার-ভাটার পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং মাছ মারা যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পর ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা লোহার পাটাতন অপসারণের উদ্যোগ নেন। এতে পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে তিনি তালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে দক্ষিণ ফুলতলা থেকে পুটিয়াখালী ব্রিজ পর্যন্ত খালের পাশ দিয়ে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেন ইউএনও। এছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কালভার্ট নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক সংস্কার এবং মোকামিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।
পৌরসভার মাছ বাজার এলাকায় যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, লঞ্চ টার্মিনাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাবলিক টয়লেট চালু, ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমও প্রশাসনের উদ্যোগে পরিচালিত হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফগার মেশিন বিতরণ এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় আলোকসজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক ও মেডিকেল সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বেতাগী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আমরা জনগণের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”
বেতাগী উপজেলা সুজনের সভাপতি মো. সাইদুল ইসলাম মন্টু বলেন, “মানবিক ও জনবান্ধব একজন ইউএনও হিসেবে সাদ্দাম হোসেন অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে তাঁর আন্তরিকতা প্রশংসনীয়।”
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইউএনও নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে মানুষের সমস্যা শুনছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এতে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান
দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য
শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান
দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর
সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ
পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’