মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২১ এপ্রিল ২০২৬ ০৫:২৬ এ.এম
বিসিসি প্রশাসকের নজিরবিহীন দ্রুততা: আধঘণ্টায় মেরামত হলো সরকারি বালিকা স্কুলের সামনের ফুটপাথ
আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটপাথের কয়েকটি স্ল্যাব হঠাৎ ভেঙে পড়ে। এতে করে ফুটপাথ দিয়ে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাওয়ায় এই পথে পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভিড় হওয়ার সম্ভাবনা ছিল। বিষয়টি উপলব্ধি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বিসিসি প্রশাসককে বিষয়টি অবহিত করেন।
পরীক্ষার্থীদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন তাৎক্ষণিক নির্দেশ জারি করেন। তাঁর নির্দেশে বিসিসির পরিচ্ছন্নতা বিভাগ ও প্রকৌশল শাখার একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসকের কঠোর মনিটরিংয়ে খবর পাওয়ার মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ভাঙা স্ল্যাবগুলো অপসারণ করে সেখানে নতুন মজবুত স্ল্যাব বসানো হয়।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, " মঙ্গলবার থেকে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের পথচলা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং তারা যেন কোনো দুর্ঘটনার শিকার না হয়, সেজন্য আমরা খবর পাওয়া মাত্রই যুদ্ধকালীন তৎপরতায় এই ব্যবস্থা নিয়েছি। নগরবাসীর যেকোনো সমস্যায় সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকতে বদ্ধপরিকর।"
বিসিসির এমন ঝটিকা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকগণ। তাঁরা বলছেন, সাধারণত সরকারি কাজে দীর্ঘসূত্রতা দেখা দিলেও, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপ প্রশংসার দাবি রাখে।
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান
দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য
শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান
দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর
সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ
পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’