মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৩ জুলাই ২০২৬ ১১:৩০ পি.এম
নগরবাসীর চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করার পাশাপাশি সড়ক জনদুর্ভোগ লাঘবে সরাসরি মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর বিশেষ নির্দেশনায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের অবহেলিত ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বরিশাল সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।
পরিদর্শনকৃত সড়কগুলোর মধ্যে রয়েছে— ওয়ার্ডের ব্যস্ততম বাবুল শিকদার বাড়ি সড়ক, রুইয়া তালুকদার বাড়ি সড়ক, মাঝের রাস্তা, স্বপন চৌধুরী বাড়ি সড়ক, রুইয়া আজিজ বাড়ির রাস্তা, রুইয়ার পোল থেকে শিকদার বাড়ি হয়ে টেক্সটাইল সড়ক এবং ট্যানডোল বাড়ির রাস্তা।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের কর্মকর্তারা সড়কগুলোর বর্তমান অবস্থা, জলাবদ্ধতার কারণ, যাতায়াতের নানা প্রতিবন্ধকতা এবং দ্রুত মেরামতের প্রয়োজনীয়তা সরেজমিনে বিস্তারিত পর্যবেক্ষণ করেন। দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তা ও পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে ওই এলাকার বাসিন্দাদের যে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা গুরত্ব সহকারে নথিভুক্ত করা হয়।
ঘটনাস্থলেই বিসিসি প্রতিনিধি দল উপস্থিত সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নাগরিক ভোগান্তি দ্রুত নিরসনে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কড়া দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে টেকসই সড়ক নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর টেকসই উন্নয়ন ও সেবার মান বাড়াতে বিসিসি অঙ্গীকারবদ্ধ। নগরবাসীর যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সব ওয়ার্ডেই ধারাবাহিকভাবে এমন ঝটিকা পরিদর্শন ও উন্নয়নমুখী কার্যক্রম চালু থাকবে।
এদিকে, দীর্ঘদিনের পর পরিত্যক্ত সড়কগুলো পরিদর্শনে বিসিসির এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে দ্রুত সড়কগুলোর দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হবে এবং ভোগান্তির অবসান ঘটবে।
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা