বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩০ জুন ২০২৬ ১০:৩৪ পি.এম
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে ৩০ মিটার জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার (৩০ জুন) দ্বিতীয় ধাপে আরও ৬০ মিটার ডাম্পিং কাজের সূচনা করা হয়।
মঙ্গলবার বিকেলে সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া ব্রহ্মপুত্র নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলীর পরিদর্শনের পর অধিক ভাঙনপ্রবণ স্থান চিহ্নিত করে কাজের উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম মাস্টার, চর আমখাওয়া ইউনিয়নের মেম্বার মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় আকস্মিক ভাঙন শুরু হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপের কাজ শেষে এখন দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা আরও জানান, দ্বিতীয় ধাপের কাজ শেষ হওয়ার আগেই প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে নদীভাঙন স্থায়ীভাবে রোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষ্যে বৃহৎ প্রকল্প গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ দ্রুত শেষ হলে নদীভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং তাদের জানমাল ও বসতভিটা সুরক্ষিত থাকবে।
পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম
বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ
সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন
ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি
বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি
ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ
ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা
বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার
এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা