মোহাম্মদ আহসান হাবিব; সিনিয়র স্টাফ রিপোর্টার ০৩ জুন ২০২৬ ০৬:২২ পি.এম
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে জেলার সদর, ডাসার ও কালকিনি থানা এলাকা থেকে ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করেন।
ডিবি সূত্রে জানা যায়, ২ জুন রাত ৮টা ৫০ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার পৌর এলাকার হরি কুমারিয়া লে. ফারুক সড়কের হাফিজ টি স্টোরের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর (৫৪), আরাফাত খান এবং রুবেল মুন্সী (৪৯)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে ৬টি, আরাফাত খানের বিরুদ্ধে ১টি এবং রুবেল মুন্সীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
অপরদিকে, একই দিন রাত ১১টা ৫০ মিনিটে ডাসার থানার ভাঙ্গা ব্রিজ আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মহসিন মাতুব্বরের বিরুদ্ধে ২টি, এমারত ফকিরের বিরুদ্ধে ৩টি এবং রাজিব বেপারীর বিরুদ্ধে ১টি পূর্ব মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ৩ জুন ভোর সাড়ে ৩টার দিকে কালকিনি থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদার (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। পুলিশ জানায়, সোহেল সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের ১৪টি মামলা রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!
ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল
১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে সর্বোচ্চ সতর্কতা: নাশকতা এড়াতে নামল বিজিবি, যৌথ টহল
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)
জামালপুরে জলাবদ্ধতা নিরসনে মেয়র প্রার্থী সোহেল রানা'র উদ্যােগে পরিস্কার অভিযান শুরু।
কোটি টাকার চাকরি ফেলে বাংলার মাটিতেই সুখ: টেকনাফ থেকে তেঁতুলিয়ার আলোর দিশারী ডক্টর সায়েম আমীর ফয়সল
বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী
দেওয়ানগঞ্জ নিখোঁজ শিশুর সন্ধান ; তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!
পাথরঘাটায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান!
বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা
বকশীগঞ্জে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু, নিঃস্ব কৃষক