দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০২ জুন ২০২৬ ১২:০৮ পি.এম
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে এক প্রবাসী পরিবারের বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ঠিকাদার পক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে এক প্রবাসী পরিবারের বাড়ির সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উত্তর টরকী নাজিমুদ্দিন সরকার বাড়ির সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং ভাঙা দেওয়াল পুনর্নির্মাণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, টরকী বাজার থেকে নন্দলালপুর বাজার পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের সময় মৃত রুহুল আমিন সরকারের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।
"আমরা তিন ভাই বিদেশে থাকি। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঠিকাদার জোরপূর্বক দেওয়াল ভেঙে ফেলেছে। আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় আমাদের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে।"
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, তাদের সীমানা রাস্তার বাইরে থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাচীরটি ভাঙা হয়েছে। একই অবস্থানে থাকা অন্য অনেক স্থাপনা অক্ষত থাকায় বৈষম্যের অভিযোগও তুলেছেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নের নামে কোনো ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক ধ্বংস করা আইনসঙ্গত নয়। প্রয়োজনে যথাযথ নোটিশ, আইনানুগ প্রক্রিয়া এবং ক্ষতিপূরণ নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
"আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু উন্নয়নের নামে কারও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা যাবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
এদিকে অভিযোগের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বপন দেওয়ানজীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়
নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ
ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১
জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ
দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর
মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!
ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল
১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে সর্বোচ্চ সতর্কতা: নাশকতা এড়াতে নামল বিজিবি, যৌথ টহল
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন