মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার

 মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 

পুলিশ ও তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানার এফআইআর নং-৮৫ এবং জিআর নং-২৮৫ (তারিখ: ২৭ এপ্রিল ২০২৬) মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এএফএম আহসানুল হাবিব (৫১) ও কর্মকর্তা মো. নুরুজ্জামান (৪৩)-কে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃত আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া এলাকায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকায়।
 

তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, স্কুল ফিডিং প্রকল্পের খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা সরাসরি সম্পৃক্ত ছিলেন। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং এ পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনায় শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অনুপযোগী খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততার যথেষ্ট প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “স্কুল শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 

তিনি আরও বলেন, “মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরে পাঁচরাস্তায় নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদন্ড

news image

জুয়া ও মাদকের টাকায় সন্তান বিক্রি: সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করলো পিবিআই, বাবা গ্রেফতার

news image

বরিশাল নথুল্লাবাদে ডিবির হানায় ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, ২০ মামলার আসামি তারা

news image

মাদারগঞ্জে  ২৬ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করলো ভ্রাম্যমান আদালত 

news image

বরিশালের বাবুগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সিদ্দিকুর আটক

news image

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান: ড্রেজার ধ্বংস, কারাদণ্ড ১

news image

বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

news image

জামালপুরে যৌতুকের দাবিতে মারধরে স্ত্রী নিহত, স্বামীর মৃত্যুদণ্ড।

news image

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন।

news image

ভাণ্ডারিয়ায় গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে ইফাতের সন্ত্রাসী কার্যকলাপ ; প্রাণভয়ে ঘরছাড়া স্বামী, থানায় জিডি ও অভিযোগ।

news image

মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

news image

দেওয়ানগঞ্জ দুই মাদকসেবী আটক ৬ মাসের কারাদন্ড 

news image

নরুন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে রাতের আঁধারে মেয়ে নাচিয়ে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ।

news image

জামালপুরের বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ,

news image

৬ লেনের মহাসড়ক সহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন

news image

ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসবে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস - ড. জিয়াউদ্দিন হায়দার!

news image

শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

news image

জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

news image

মাদারীপুরে জেলা ডিবির সাঁড়াশি অভিযান: মহাসড়ক ও স্কুল গেট থেকে বিপুল মাদকসহ আটক ৪

news image

ইসলামপুরে ১০ হাজার টাকার জন্য ইজিবাইক চালককে হত্যা গ্রেফতার ৬ জন

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে এক যুবক আটক

news image

বকশীগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

news image

সরিষাবাড়ীতে মাদক, জুয়া ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

news image

নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার

news image

রংপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও প্রক্সি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার চেক-স্ট্যাম্প

news image

মেলান্দহ মোটরসাইকেল সহ চোর গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

news image

ঠাকুরগাঁও এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ