বৃহস্পতিবার ০৬ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২০ জুন ২০২৬ ১০:২৭ পি.এম

নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা এক নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) স্বাক্ষরিত ওই পত্রে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, এসিড হামলার শিকার ফাতিমা জমাদ্দার অর্পা নামের এক নারী গত ২০ মে আদালতের নির্দেশে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।

জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ৯ মে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর এসিড নিক্ষেপ করে বলে মামলায় অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে আদালতের নির্দেশে মামলাটি থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়।
ফাতিমা জমাদ্দারের অভিযোগ, মামলার প্রধান আসামি বাদশা আকনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হলেও ঘুষের বিনিময়ে পুলিশ তাকে ছেড়ে দেয়।

 

বিষয়টি জানতে গত বৃহস্পতিবার সকালে থানায় যাওয়ার পথে তাঁর ওপর আবারও হামলা চালানো হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, থানায় ওসির কক্ষে প্রবেশের পর ওসি তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি সেই মাল? ইবলিশ যেন কোথাকার।’ এছাড়া তাঁর সঙ্গে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করা হয়। এতে তিনি অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়েন।

 

ঘটনার সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু। তিনি দাবি করেন, তাঁর সামনেই ওসি ভুক্তভোগী নারীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণে উপস্থিত সবাই বিব্রত হয়েছেন বলেও জানান তিনি।

 

এদিকে এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসি মো. এনামুল হকের সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘অভিযোগের বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড 

news image

বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে  র‍্যাব, আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক  করেছে জামালপুর 

news image

মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ  মাদক কারবারি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।

news image

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

news image

বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

news image

জামালপুরে পাঁচরাস্তায় নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদন্ড

news image

জুয়া ও মাদকের টাকায় সন্তান বিক্রি: সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করলো পিবিআই, বাবা গ্রেফতার

news image

বরিশাল নথুল্লাবাদে ডিবির হানায় ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, ২০ মামলার আসামি তারা

news image

মাদারগঞ্জে  ২৬ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করলো ভ্রাম্যমান আদালত 

news image

বরিশালের বাবুগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সিদ্দিকুর আটক

news image

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান: ড্রেজার ধ্বংস, কারাদণ্ড ১

news image

বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

news image

জামালপুরে যৌতুকের দাবিতে মারধরে স্ত্রী নিহত, স্বামীর মৃত্যুদণ্ড।

news image

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন।

news image

ভাণ্ডারিয়ায় গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে ইফাতের সন্ত্রাসী কার্যকলাপ ; প্রাণভয়ে ঘরছাড়া স্বামী, থানায় জিডি ও অভিযোগ।

news image

মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

news image

দেওয়ানগঞ্জ দুই মাদকসেবী আটক ৬ মাসের কারাদন্ড 

news image

নরুন্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে রাতের আঁধারে মেয়ে নাচিয়ে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ।

news image

জামালপুরের বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ,

news image

৬ লেনের মহাসড়ক সহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন

news image

ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসবে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস - ড. জিয়াউদ্দিন হায়দার!

news image

শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার