মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ৩১ জুলাই ২০২৬ ০৮:০৫ পি.এম
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
জামালপুরে বেসরকারি এম. এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসায় জেরিন (২৫) নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় অভিযোগ করতে এসে হাসপাতালের স্টাফদের হামলার শিকার হয়েছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা করা হয়।
বুধবার (৩০ জুলাই) দুপুরে শহরের সরদারপাড়া এলাকায় এম. এ রশিদ হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে।
মৃত জেরিনের স্বামী দেলোয়ার হোসেন (৩৫) জানান, গত ৯ জুলাই তার স্ত্রীর পেটে সীস্টের ব্যাথা নিয়ে জামালপুরের এম. এ রশীদ হাসপাতালে ভর্তি হন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত অপারেশনের পরামর্শ দিলে ডাক্তার হারুন অর রশিদের তত্ত্বাবধানে সীস্টের অপারেশন হয়। অপারেশনের পর প্রথম দিন রোগী স্বাভাবিক থাকলেও অপারেশনের দ্বিতীয় দিন থেকে পেট এবং পেটের চামড়া ফুলে যেতে থাকে।
স্ত্রী জেরিনের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা সাতদিন রোগীকে রেখে দেয়। এরপর রোগীর শারীরিক অবস্থার আরো অবনতি হলে ১৬ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে গিয়ে জানতে পারি অপারেশনের সময় আমার স্ত্রী জেরিনের খাদ্যনালী কেটে ফেলায় খাবার লিক হয়ে পেটে মারাত্মকভাবে ইনফেকশন হয়েছে। ইউনাইটেড হাসপাতালে আরেকটি অপারেশন করলেও রোগীর অবস্থার কোন উন্নতি হয়নি। উল্টো সেখানেও ছয়দিন রাখার পরে ২৩ জুলাই আমাদেরকে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। ইউনাইটেড এবং এম. এ রশীদ হাসপাতাল একই মালিকানাধীন হওয়ায় তারা আমাকে ক্ষতিপূরণ বাবদ অর্থ দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি তা গ্রহণ করি নি।
তিনি আরও বলেন, স্ত্রীকে দাফন করে আজ দুপুরে এম. এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে আসলে হাসপাতালের স্টাফরা আমাকে ও আমার স্বজনদের ওপর হামলা করে।
এ সময় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং হামলা করে হাসপাতালের স্টাফরা।
হামলার শিকার একুশে টিভির সাংবাদিক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ জানান, এম. এ রশিদ হাসপাতালে রোগী মৃতুর ঘটনায় স্বজনরা হাসপাতালে গেলে সেখানে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে আমরা বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে যাই। আমরা মৃত রোগীর স্বজনদের বক্তব্য নেয়ার সময় হাসপাতালের স্টাফরা আমাদের ওপর হামলা করে। পরে গণমাধ্যমকর্মীরা হামালার বিষয়ে জানতে চাইলে স্টাফরা আবার আমাদের ওপর হামলা করে।
এ বিষয়ে এম. এ রশীদ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দেয়ার কথা বলে সাংবাদিকদের বসিয়ে রাখে। দীর্ঘ সময় সাংবাদিকদের বসিয়ে রেখে পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন বক্তব্য না দিয়ে গা-ঢাকা দেয়।
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের
দেশে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: বরিশালে হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্য উপদেষ্টা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা ও বিশেষ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
হামের প্রকোপ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও কার্যকর নেতৃত্ব: ড. জিয়াউদ্দিন হায়দার
ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন!