মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ০৮ জুলাই ২০২৬ ০৯:৫৪ পি.এম
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
দেশব্যাপী সাধারণ মানুষের জন্য মানসম্মত, সহজলভ্য ও সমতাভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশাল উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। এই প্রস্তাবিত উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে কোন কোন রোগের চিকিৎসা, ডায়াগনস্টিক পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে, তা নির্ধারণ করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
০৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদাসম্পন্ন) ড. জিয়াউদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের শীর্ষ নীতি-নির্ধারক, স্বাস্থ্য খাতের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট চিকিৎসা বিজ্ঞানের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভায় দেশের তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী ও জনমুখী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। আলোচনার প্রধান বিষয় ছিল— সাধারণ মানুষ যেন বাড়ির কাছেই কোনো খরচ ছাড়া মানসম্মত প্রাথমিক চিকিৎসা পেতে পারেন। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষের জন্য কোন কোন জটিল ও সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে সরবরাহ করা হবে, তার একটি যুগোপযোগী রূপরেখা ও তালিকা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী মূল লক্ষ্যই হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। স্বাস্থ্য খাতের এই নতুন রূপরেখা বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষকে আর প্রাথমিক চিকিৎসার জন্য বড় শহরে বা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বিপুল অর্থ ব্যয় করতে হবে না।"
সভায় উপস্থিত বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন যে, বিনামূল্যে রোগ নির্ণয় ও ওষুধ প্রাপ্তি নিশ্চিত করা গেলে দেশের সার্বিক স্বাস্থ্য সূচকে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে। এর মাধ্যমে অসংক্রামক রোগ (যেমন: রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি) প্রাথমিক অবস্থাতেই সনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
উচ্চপর্যায়ের এই নীতি-নির্ধারণী সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত একটি টেকসই নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে।
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের
দেশে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: বরিশালে হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্য উপদেষ্টা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা ও বিশেষ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
হামের প্রকোপ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও কার্যকর নেতৃত্ব: ড. জিয়াউদ্দিন হায়দার
ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন!
বরিশাল শেবাচিম বিদ্যালয় নার্সের ভুল ইনজেকশন পুশের কারনে দুইজন রুগীর মৃত্যু
ভুয়া চিকিৎসকের চোখের চিকিৎসা, প্রতিষ্ঠান চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই
জামালপুর নান্দিনায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক এসোসিয়েশনের দোয়া ও ইফাতার মাহফিল
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন এর এক প্রতিনিধি দলের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ
পুলিশ হাসপাতাল প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন ঘোষনা করেন!
বরিশাল হেলথ টেকনোলজিস্টদের চিকিৎসা সেবা সংস্লিষ্ট চাকরি মেলা
আমতলীর আঠারোগাছিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মহাপরিচালক
প্রতিবন্ধীসহ ভাতাভোগীদের জন্য 'বিশ্বস্ত সেবা' কার্ডের সুযোগ