মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ৩১ জুলাই ২০২৬ ১০:৪৪ পি.এম
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা., জিয়া উদ্দিন হায়দার
দেশের স্বাস্থ্যখাতে গবেষণা অবহেলিত অবস্থায় পড়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।
৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমানে স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে।
অথচ দেশের বিপুল পরিমাণে জনসংখ্যা রয়েছে। স্বাস্থ্যখাতে গবেষণার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমরা চাই দেশের স্বাস্থ্যখাতে ভালো ও মানসম্মত গবেষণা হোক। বর্তমানে স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো, গবেষকদের মান উন্নয়ন এবং নতুন গ্র্যাজুয়েট তৈরির ক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী, এমবিবিএস ও পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সায়েন্সের শিক্ষার্থীদের গবেষণার অন্তর্ভুক্ত করা হবে। তারা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে গবেষণার তহবিল সংগ্রহ করবে এবং গবেষণার প্রাপ্ত ফলাফল কেবল কাগজে সীমাবদ্ধ না রেখে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।
দেশের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছানোর বৈপ্লবিক রূপরেখা তুলে ধরে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও শহরের ওয়ার্ডগুলোতে একটি করে স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, হেলথ কার্ডকে ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে ‘ইলেকট্রনিক পেশেন্ট রেফারেন্স সিস্টেমের’ সাথে যুক্ত করা হবে। এর ফলে একজন রোগীকে অপ্রয়োজনে ইউনিয়ন বা উপজেলা পার হয়ে ঢাকায় এসে ভিড় জমাতে হবে না। এই ধরণের প্রতিটি সংস্কারমূলক পদক্ষেপ সফল করতে গবেষণার ভূমিকা অপরিসীম। আর এই গুরুদায়িত্ব পালনে নিপসমের সক্ষমতা বাড়াতে সরকার সব ধরনের সহায়তা করবে।
বর্তমান চিকিৎসা ব্যবস্থার নীতিগত পরিবর্তন ও সংস্কারের ওপর জোর দিয়ে তিনি জানান, বর্তমান চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে বদলে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর করতে হবে। একজন রোগী যেন কার্ডিয়াক অ্যারেস্ট, স্ট্রোক বা ক্যান্সারের শেষ ধাপে না পৌঁছায়, তার আগেই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে সুস্থ থাকতে পারে।
বাংলাদেশের স্বাস্থ্য গবেষণার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ উল্লেখ করে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) রয়েছে। যখনই বিশ্বজুড়ে স্বাস্থ্য গবেষণার কথা আসে, তখন বাংলাদেশ অত্যন্ত গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়ায়। আন্তর্জাতিক পর্যায়ে আমরা ডায়রিয়া ও কলেরা নিয়ে যে বিস্তৃত গবেষণা করেছি, তার সুফল আজ বিশ্বজুড়ে বিদ্যমান।
মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনের ওপর জোর দিয়ে তিনি বলেন, যেকোনো ডেটা উপস্থাপনের আগেই গবেষকদের সরাসরি উপজেলা হাসপাতালে যাওয়া উচিত। সেখানের কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করা প্রয়োজন, যেন প্রকৃত সমস্যা ও সংঘাতের (কনফ্লিক্ট) জায়গাগুলো চিহ্নিত করে সমাধান করা যায়। এক উপজেলার ভালো অভিজ্ঞতার খবর অন্য উপজেলায় ছড়িয়ে পড়লে দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক উন্নতি দৃশ্যমান হবে।
অনু্ষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের
দেশে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: বরিশালে হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্য উপদেষ্টা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা ও বিশেষ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত