বুধবার ০৫ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার

মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ০৪ আগষ্ট ২০২৬ ০৬:৩০ পি.এম

দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার


০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ সোমবার "প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে অন্তর্ভুক্ত করতে হবে"
দেশের পুষ্টি সংকট মোকাবেলা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় অগ্রগতি বেগবান করতে শক্তিশালী সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে পুষ্টিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সম্পূর্ণরূপে অন্তর্ভূক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

 

সোমবার (৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'বাংলাদেশে সরকারি-বেসরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পুষ্টি কার্যক্রম একীভূতকরণ' শীর্ষক এক জাতীয় গোলটেবিল আলোচনায় তারা এ পরামর্শ দেন। গোলটেবিল বৈঠকটির আয়োজন করে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ।


প্রাথমিক স্বাস্থ্যসেবার মূলধারায় পুষ্টিকে অন্তর্ভুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে এই অনুষ্ঠানে যোগ দেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন অংশীদার, জাতিসংঘ সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ক্লাইমেট ব্রিজ ফান্ডের ফান্ড সচিবালয়ের প্রধান সাইকা সিরাজ। সভাপতিত্ব করেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. এটিএম তারিকুল ইসলাম।

 

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, আমাদের লক্ষ্য স্বাস্থ্যসেবাকে প্রত্যেক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এজন্য চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যসেবা থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন এবং শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা এবং ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব করা হয়েছে।


তিনি বলেন, বাংলাদেশের পুষ্টিনীতি দীর্ঘদিন ধরে মূলত উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার উদ্যোগে পরিচালিত হয়েছে এবং এতে সরকারের মালিকানা তুলনামূলকভাবে দুর্বল ছিল।

 

তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট থাকবে, যেখানে ৯ জন করে কমিউনিটি স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন।

বর্তমানে সরকারের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির আওতায় প্রায় ৪৩ হাজার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী কাজ করছেন। নতুন করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে মোট সংখ্যা হবে প্রায় ১ লাখ ৪৩ হাজার। তবে জাতীয় পর্যায়ে প্রয়োজন হবে আনুমানিক ১ লাখ ৫২ হাজার স্বাস্থ্যকর্মী।

 

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, পুষ্টিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জাতীয় স্বাস্থ্য পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করতে সরকারি সংস্থা, উন্নয়ন অংশীদার, গবেষণা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় প্রয়োজন।

ড. এটিএম তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার মান, সহজলভ্যতা এবং স্থায়িত্ব উন্নতি করার জন্য সরকারি ব্যবস্থার মধ্যে কমিউনিটি-ভিত্তিক পুষ্টি কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব।


মূল প্রবন্ধে সাইকা সিরাজ বলেন, অপুষ্টির ত্রিমুখী বোঝায় জর্জরিত বাংলাদেশ, যেখানে অপুষ্টি, মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি এবং অতিরিক্ত ওজন ও স্থূলতা একই সাথে বিদ্যমান। তিনি বলেন, যদিও বাংলাদেশ শিশুদের খর্বাকৃতি কমাতে এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে পুষ্টি পরিষেবা এখনও অপ্রতুল এবং সেটা প্রাথমিক স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভূক্ত নয়।

 

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, যুগ্ম সচিব মামুনুর রশিদ ও উপ-সচিব মো. গোলাম কিবরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. সাইদুল আরেফিন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রাথমিক স্বাস্থসেবা) ডা. সৈয়দ কামরুল ইসলাম, জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের (আইপিএইচএন) পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ও উপ-পরিচালক ডা. রওশন জাহান আক্তার আলো, স্বাস্থ্য ও পুষ্টি সেবা ও ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান, আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ,

 

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক কাওসার আফসানা ও উপ-পরিচালক ড. সান্থিয়া আইরিন, গেইন-এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, বপিঙ্ক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শিহাব উজ্জামান, স্বাস্থ্যবিষয়ক সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাবুল, গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী)-এর চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল ও ইন্টারন্যাশনাল পার্টনারশিপ লিড ডা. ফাহরিন হান্নান সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির প্রতিনিধিরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার

news image

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা

news image

বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা

news image

স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার

news image

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।

news image

উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

news image

বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির

news image

উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা 

news image

ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ

news image

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ  দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি 

news image

দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ

news image

বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম

news image

বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল

news image

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

news image

দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ

news image

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু

news image

শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!

news image

বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর

news image

বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!

news image

অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম

news image

জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা

news image

শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

news image

মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

news image

‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।

news image

মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন

news image

মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু

news image

মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের

news image

দেশে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: বরিশালে হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্য উপদেষ্টা।