সানিয়া আক্তার, বরিশাল জেলা প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ১১:৪৬ পি.এম
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
পুলিশ সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দেশের ও জনগণের নিরাপত্তায় নিজেদের বিলিয়ে দেন। কিন্তু দিনশেষে তারাও মানুষ; তাদেরও অসুস্থতা আসে, লাগে উন্নত ও সময়োপযোগী চিকিৎসা। আমাদের পুলিশ সদস্যদের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিতে আজ একটি নতুন মাইলফলক স্পর্শ করলো বরিশাল জেলা পুলিশ।
২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার জেলা পুলিশের অভিভাবক,পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, মহোদয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বরিশাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক Chemiluminescence Analyzer (NORMAN-CL 211A) প্রযুক্তির একটি নতুন মেশিন শুভ উদ্বোধন করেন।
নতুন এই মেশিনের নির্ভুলতা ও কার্যকারিতা নিশ্চিত করতে একজন দায়িত্বশীল অভিভাবকের মতো পুলিশ সুপার মহোদয় নিজ শরীর থেকে রক্ত প্রদান করে স্বয়ং পরীক্ষাটি সম্পন্ন করেন। এমন সশরীরে অংশ গ্রহণ ও আন্তরিকতা প্রমাণ করে, পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তিনি কতটা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
আগে বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্যাথলজি বিভাগে ১০০টি পরীক্ষা করা সম্ভব হতো। এখন এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও ১০৩টি নতুন টেস্ট যুক্ত হলো! এখন থেকে এই হাসপাতালে সর্বমোট ২০৩ ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত নির্ভুল ও দ্রুত সময়ে সম্পন্ন হবে। আমাদের পুলিশ সদস্য এবং তাদের প্রিয় পরিবারবর্গকে এখন আর প্রয়োজনীয় পরীক্ষার জন্য বাইরের কোনো প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে দৌড়াদৌড়ি করতে হবে না। এক ছাদের নিচেই মিলবে সব আধুনিক চিকিৎসা সেবা।
অসুস্থতাজনিত দুশ্চিন্তা কমিয়ে পুলিশ সদস্যদের হাসিমুখে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পুলিশ সুপার মহোদয় আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে হাসপাতালে আধুনিক প্রযুক্তির এমন প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত করার ধারা অব্যাহত থাকবে।
সুস্থ ও চিন্তামুক্ত একজন পুলিশ সদস্যই পারে জনগণকে সর্বোচ্চ সেবা উপহার দিতে। জেলা পুলিশ, বরিশাল সবসময় তার সদস্যদের পাশে আছে এবং থাকবে।
প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা ও বড় সংস্কার পরিকল্পনা: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার
বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার
শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবককে সমন্বিতভাবে কাজের আহ্বান
প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল