মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ২১ জুলাই ২০২৬ ১২:১৪ পি.এম
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা ) ডা.এস এম জিয়া উদ্দিন হায়দার।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, বিশেষ করে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার সার্বিক আধুনিকীকরণ এবং দক্ষ নার্সদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর যৌথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ স্বাস্থ্যকর্মী প্রেরণে ফিলিপাইনের বিশ্বমানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করাই এই সফরের মূল উদ্দেশ্য।
বৈঠকে মূলত তিনটি বিষয়কে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে:
শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়ন: বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার কারিকুলাম আন্তর্জাতিক মানে উন্নীত করা।
প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ: গ্রামীণ ও শহর পর্যায়ে দক্ষ মিডওয়াইফ ও নার্সদের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো।
আন্তর্জাতিক কর্মসংস্থান: বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ নার্স ও মিডওয়াইফদের জন্য স্থায়ী ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
বৈঠক শেষে প্রতিনিধিদলের প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিকমানের নার্সিং সেবা প্রদানে ফিলিপাইন বিশ্বজুড়ে একটি সফল মডেল। তাদের অভিজ্ঞতা ও কার্যকর কৌশল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেও দ্রুত বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।”
তিনি আরও যোগ করেন, মানবসম্পদ উন্নয়ন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান তৈরি—এই তিনটি মূল লক্ষ্য অর্জনে এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগটি বাস্তবায়িত হলে বাংলাদেশের নার্সিং খাত শুধু দেশের চাহিদাই মেটাবে না, বরং বৈদেশিক মুদ্রা অর্জনেও বড় ভূমিকা রাখবে।
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের
দেশে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: বরিশালে হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্য উপদেষ্টা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা ও বিশেষ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
হামের প্রকোপ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও কার্যকর নেতৃত্ব: ড. জিয়াউদ্দিন হায়দার
ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন!
বরিশাল শেবাচিম বিদ্যালয় নার্সের ভুল ইনজেকশন পুশের কারনে দুইজন রুগীর মৃত্যু
ভুয়া চিকিৎসকের চোখের চিকিৎসা, প্রতিষ্ঠান চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই
জামালপুর নান্দিনায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক এসোসিয়েশনের দোয়া ও ইফাতার মাহফিল
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন এর এক প্রতিনিধি দলের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ