শক্রবার ০৭ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা

নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার ০৬ আগষ্ট ২০২৬ ০৮:৫৪ পি.এম

বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

 

সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং রোগীদের শতভাগ সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দক্ষিণঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র হলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এ অঞ্চলের প্রান্তিক ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি আন্তরিক হয়ে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসাসেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

 

মতবিনিময় সভায় হাসপাতাল পরিচালনায় নানা বিদ্যমান চ্যালেঞ্জ, চিকিৎসক ও স্টাফ সংকট সমাধান এবং আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

 

উক্ত সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর মুনীর, বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার এবং বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক রেফাত হায়দার উপস্থিত থেকে হাসপাতালের কার্যক্রম ও চাহিদার চিত্র তুলে ধরেন।

 

এছাড়াও মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ড্যাবের সভাপতি নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান এবং বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

 

হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সভায় অংশ নেন এবং নিজ নিজ বিভাগের চিকিৎসা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের নানা দিক তুলে ধরেন। সভা শেষে শেবাচিম হাসপাতালের সার্বিক প্রশাসনিক ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা

news image

দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার

news image

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা

news image

বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা

news image

স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার

news image

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।

news image

উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

news image

বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির

news image

উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা 

news image

ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ

news image

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ  দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি 

news image

দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ

news image

বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম

news image

বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল

news image

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

news image

দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ

news image

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু

news image

শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!

news image

বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর

news image

বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!

news image

অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম

news image

জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা

news image

শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

news image

মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

news image

‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।

news image

মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন

news image

মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু

news image

মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের