বিজয় বারিক, স্টাফ রিপোর্টার ২২ জুন ২০২৬ ০৪:০৮ পি.এম
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
২২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ সোমবার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করার লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে আজ সোমবার সকাল ১১:০০ টায় বরিশাল সিটি কর্পোরেশনে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগর ভবনের সভা কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় ক্যাম্পেইনটি সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় যে, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মোট ২২০টি অস্থায়ী কেন্দ্র এবং ১৪টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮,৯৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯,৭৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক লোকমান হাকিম, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, আঞ্চলিক উপ-পরিচালক (শিক্ষা) মিজ নিলুফা ইয়াসমিন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান মো: কাওসার হোসাইন, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর ই ইলাহী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নুরুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।
বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির বাস্তবায়নে সহযোগিতা করছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল।
সভায় বক্তারা ক্যাম্পেইনটি শতভাগ সফল করতে এবং প্রতিটি শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের